সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, জ্বরে আক্রান্ত মিরাজ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। নিতম্বের সংযোগস্থলে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন। তার পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সহঅধিনায়ক তাওহীদ হৃদয়।
লিটনের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, চোটের কারণে এই সিরিজেই খেলা হবে না লিটনের।
বায়েজীদ বলেন, ‘গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি।’
শুধু লিটনই নয়! গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যে কারণে তিনি গত দুই দিন অনুশীলন করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার। ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচগুলোতে মিরাজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
