Logo
Logo
×

Advertisement

খেলা

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

সংগৃহীত ছবি

Advertisement

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন এক রেকর্ড গড়েছেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে এক ইনিংসে ৬টি ডিসমিসাল করেছেন তিনি। এতেই বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এককভাবে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে উইকেটের পেছনে ৬টি ডিসমিসাল করেন লিটন। এর আগে বাংলাদেশের কোনো উইকেটরক্ষক টেস্টের এক ইনিংসে ৬টি ডিসমিসাল করতে পারেননি।

এর আগে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ডিসমিসালের রেকর্ড ছিল। এই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও লিটন দাস নিজেও।

২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৫টি করে ডিসমিসাল করেছিলেন মুশফিক। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ৫টি ডিসমিসাল করেন ইমরুল কায়েস। আর ২০২৬ সালের ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও ৫টি ডিসমিসাল ছিল লিটনের।

তবে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ডিসমিসাল করে নিজের আগের রেকর্ডও ছাড়িয়ে গেলেন লিটন। এর মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের নতুন রেকর্ড গড়লেন লিটন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে

ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে

যে মন্ত্রে বাংলাদেশ বিপদে পড়লেই ‘ত্রাতা’ বনে যান লিটন

যে মন্ত্রে বাংলাদেশ বিপদে পড়লেই ‘ত্রাতা’ বনে যান লিটন

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

মুশফিকের যে রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় লিটন

মুশফিকের যে রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় লিটন

উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে বাংলাদেশ

উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে বাংলাদেশ

আরও পড়ুন

আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড

আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড

আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম