Logo
Logo
×

Advertisement

খেলা

ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে

সংগৃহীত

Advertisement

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নেওয়ার আশায় বড় এক ধাক্কাই লাগল। কনুইয়ের চোট নিয়ে ওভারের মাঝপথে মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে।

ঘটনাটা ঘটল তৃতীয় দিনের ঠিক শুরুতেই। দিনটা তিনি শুরু করেছিলেন কনুইয়ে স্ট্র্যাপ লাগিয়ে। দিনের তৃতীয় ওভার করতে আসা হাসান শুরুর ৪ বল করেছিলেন ঠিকঠাক। এরপরই বাধল বিপত্তিটা। 

ফিজিওকে ডাকতে হলো মাঝপথে। কিছুক্ষণ সেবা শুশ্রূষা করা হলো তার। তবে তাতে লাভ হলো না। বাকি দুটি ডেলিভারি না করেই মাঠ ছাড়তে হয় হাসানকে। সেই ওভারে বল করার জন্য ডাক পড়ে মেহেদী হাসান মিরাজের, যিনি গেল দিন ১৬ ওভারেই দিয়েছিলেন ১০১ রান। 

আগের দিনও একটা ইনজুরি শঙ্কা পেয়ে বসেছিল হাসান মাহমুদকে ঘিরে। গতকাল দিনের ১৫তম ওভারে মার্কেস অ্যাকারম্যানের একটি শট এসে লেগেছিল তার কপালে। পরে কনকাশন চেকের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হয়। শেষমেশ তিনি একটু পরই বোলিংয়ে ফেরেন। 

হাসান গতকাল দিনের শুরুতে এইডেন মার্করামকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রুটা এনে দেন। এরপর সেঞ্চুরিয়ান অ্যাকারম্যান আর ম্যাথিউ ব্রিটজকেকেও ফেরান তিনিই। দিনের সবচেয়ে সফল বোলারও ছিলেন তিনি। 

হাসান বাদে বাকিরা বোলিংয়ে ব্যর্থই হয়েছেন গতকাল, তাসকিন আহমেদ গেল দিনে ১৫ ওভার বল করে উইকেট পাননি, মিরাজ তো ১৬ ওভারেই বল হাতে করেছেন ‘সেঞ্চুরি’। ওদিকে এবাদতও রান বিলিয়েছেন উদারহস্তে, মোটে ৭ ওভার করেছেন, রান দিয়েছেন ৩৬। 

হাসানের হাত ধরেই মূলত লিডের ক্ষীণ একটা আশা দেখছিল বাংলাদেশ। চোট নিয়ে হাসানের বিদায়ে সে আশাটা বড় এক ধাক্কাই খেল এখন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে মন্ত্রে বাংলাদেশ বিপদে পড়লেই ‘ত্রাতা’ বনে যান লিটন

যে মন্ত্রে বাংলাদেশ বিপদে পড়লেই ‘ত্রাতা’ বনে যান লিটন

দ্বিতীয় দিন শেষে দ.আফ্রিকার সংগ্রহ ২৮৭

দ্বিতীয় দিন শেষে দ.আফ্রিকার সংগ্রহ ২৮৭

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

মুশফিকের যে রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় লিটন

মুশফিকের যে রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় লিটন

উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে বাংলাদেশ

উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে বাংলাদেশ

আরও পড়ুন

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নেইমার

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নেইমার

ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে

ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম