Logo
Logo
×

Advertisement

খেলা

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামার স্বপ্ন দেখেন নেইমার। ২০২৮ সালের কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার লক্ষ্য রয়েছে সান্তোসের এই তারকা ফরোয়ার্ডের। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে নিজের ফিটনেস ও পারফরম্যান্সে আরও উন্নতি করতে হবে তাকে।

সম্প্রতি জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে নিজের আশার কথা জানিয়েছেন নেইমার। সোমবার (১৬ অক্টোবর) সাও পাওলোর গুয়ারুলহোসে কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি।

ফুরিয়ার সহ-সভাপতি হিসেবে ম্যাচটি উপভোগ করতে গিয়েছিলেন নেইমার। এ সময় তার সঙ্গে ছিলেন সান্তোসের সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার। ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে সম্প্রচার বুথে বসে ফুটবল ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি।

আলাপচারিতার একপর্যায়ে গুয়েদেস জানতে চান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কি না নেইমারের। জবাবে ব্রাজিলিয়ান তারকা স্পষ্ট করে বলেন, বিশ্বকাপ পর্যন্ত খেলার ব্যাপারে তিনি আশাবাদী।

পরে গুয়েদেস পরবর্তী কোপা আমেরিকার সাল নিয়ে ভুল করে ২০২৭ সালের কথা উল্লেখ করেন। যদিও টুর্নামেন্টটির পরবর্তী আসর ২০২৮ সালে হওয়ার কথা। বন্ধুর এমন ভুলের পর কথোপকথনে মজার ছলে উঠে আসে ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারের ফেরার প্রসঙ্গ।

গুয়েদেসের মন্তব্যের জবাবে নেইমার বলেন, সান্তোসের সাদা জার্সিতেই তাকে বেশি ভালো লাগে। তবে ব্রাজিলের হলুদ জার্সিতেও যে তাকে মানিয়েছে, সেটিও স্বীকার করেন তিনি। এ সময় আর্থারও জাতীয় দলের জার্সিতে নেইমারকে ভালো দেখায় বলে মন্তব্য করেন।

কথোপকথনে গুয়েদেস আরও উল্লেখ করেন, পিএসজিতে থাকার সময়ের তুলনায় এখন বেশি ম্যাচ খেলছেন নেইমার। তার মতে, শারীরিক অবস্থার উন্নতি ধরে রাখতে পারলে ২০২৮ সালের কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে নেইমারের মন্তব্য ছিল, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।’ তার এই বক্তব্যে ব্রাজিল দলে ফেরার আকাঙ্ক্ষা স্পষ্ট হলেও এখনই জাতীয় দলে প্রত্যাবর্তনের কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নামা এবং নিজের শারীরিক সক্ষমতা ধরে রাখাই আপাতত নেইমারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী মৌসুমগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে ২০২৮ কোপা আমেরিকার আগে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে ২০৩০ বিশ্বকাপে খেলার স্বপ্নও নির্ভর করছে তার ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ওপর।

জাতীয় দলের পাশাপাশি কিংস লিগ নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগের ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেখানে সান্তোসের বর্তমান সতীর্থদের সঙ্গে মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেননি এই ব্রাজিলিয়ান তারকা।

সূত্র: গোল ডটকম

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নেইমার

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নেইমার

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

রোমারিওর সমালোচনার জবাব দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

রোমারিওর সমালোচনার জবাব দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আরও পড়ুন

আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড

আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড

আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম