Logo
Logo
×

Advertisement

খেলা

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

Advertisement

জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের পর ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে ইতালিয়ান কোচকে ব্রাজিলের দায়িত্ব ছেড়ে নিজের পরিচিত ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।

আনচেলত্তিকে বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে মানলেও জাতীয় দলের দায়িত্বে তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন রোমারিও। তার মতে, ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য পেলেও ব্রাজিলের কোচ হিসেবে সেই দক্ষতার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে রোমারিও লেখেন, ‘আনচেলত্তি, এবার যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যান। যেসব ক্লাবে নিজের সুনাম প্রতিষ্ঠা করেছেন, সেখানে ফিরে যান। ব্রাজিল জাতীয় দলকে নিয়ে আর কোনো ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।’

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির খাউদের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন সাবেক এই স্ট্রাইকার। তার মতে, দলের ভবিষ্যৎ বিবেচনায় এখনই কঠিন ও সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

রোমারিও আরও লেখেন, ‘আমরা ইতোমধ্যে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আরেকটি বিশ্বকাপ ব্যর্থতার ঝুঁকি নেওয়া কোনোভাবেই উচিত হবে না।’

এর আগে ২০১৬ সালেও ব্রাজিল দলের ব্যর্থতার পর কোচিং ব্যবস্থাপনার সমালোচনা করেছিলেন রোমারিও। এবার বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্স নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের শেষ দিকে গোল করে ঐতিহাসিক জয় নিশ্চিত করে জাপান। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে এটি জাপানের মাত্র দ্বিতীয় জয়। ম্যাচ চলাকালে রেফারির একটি ফাউলের সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ডও দেখতে হয় ব্রাজিল কোচ আনচেলত্তিকে।

২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির সঙ্গে গত মে মাসে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করা হয়েছিল। তবে জাপানের কাছে এই হারের পর তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের আগে ব্রাজিলের পারফরম্যান্স এবং কোচিং পরিকল্পনা নিয়েও বাড়ছে প্রশ্ন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

আরও পড়ুন

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম