Logo
Logo
×

Advertisement

খেলা

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

Advertisement

দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ।

রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।

এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটি গড়েছিলেন, যা এতদিন সর্বোচ্চ জুটি ছিল। ২৪ বছর পর এই রেকর্ড ভাঙলেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবমিলিয়ে সর্বোচ্চ রানের জুটি জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের— ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তারা।

একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ৫টি উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সে রেকর্ড গড়লেন রবিন

ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সে রেকর্ড গড়লেন রবিন

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

আরও পড়ুন

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম