Logo
Logo
×

Advertisement

খেলা

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

ফাইল ছবি

Advertisement

কাতারে আগামী ১৯ নভেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের নতুন আসর। এই আসরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলের অধিনায়ক সাইফ হাসান। দলে আছেন সাব্বির রহমানের মতো অভিজ্ঞ তারকাও। 

শুধু সাইফ আর সাব্বিরই নয়, এই তালিকায় জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন ৮ জন আছেন। সাইফ হাসান, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী ও সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

দলের অন্য সদস্যরা হলেন ইফতেখার হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীর, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও ইকবাল হোসেন।

১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ নভেম্বর, হংকংয়ের বিপক্ষে। ২১ নভেম্বর দলটি খেলবে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ২৩ নভেম্বর তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’।

গ্রুপ পর্ব পেরোতে পারলে সেমিফাইনাল হবে ২৬ বা ২৭ নভেম্বর। ফাইনাল ২৯ নভেম্বর।

বাংলাদেশ ‘এ’ দল স্কোয়াড
পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়

ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’

আরও পড়ুন

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম