Logo
Logo
×

Advertisement

খেলা

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’

Advertisement

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ সারোয়ার ইমরান জানিয়েছেন, ‘প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই। বেশির ভাগের ফিটনেস গড় মানের নিচে, কয়েকজন মাঝারি মানের, আর দু-একজনের ফিটনেস মানসম্মত।’

২০২৬ সালের অক্টোবরে এশিয়ান গেমসের পর সারোয়ারের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ডেভিড হেম্পকে। নারী দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার আগে বিসিবি তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে দাবি করেছেন তিনি।

২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রধান কোচের দায়িত্বে ছিলেন সারোয়ার। 

মঙ্গলবার (১০ নভেম্বর) একটি বেসরকারি টিভিকে সারোয়ার বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি একটি চিঠি পেয়েছি, যেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সফরে আমি যাচ্ছি না, অন্য একজন কোচ যাবেন। বিসিবির সঙ্গে আমার যোগাযোগ বলতে এটুকুই।’

তিনি আরও বলেন, ‘নারী দলের দায়িত্ব নেওয়ার পর দেখেছি, বোলিং কোচ থেকে শুরু করে স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার, ফিজিও সবাই খুব চুপচাপ থাকেন। নারী ক্রিকেটাররা যা বলেন, তারা সেটাই মেনে নেন। এই স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে খেলোয়াড়দের উন্নতি সম্ভব নয়। এ কারণেই পাঁচ বছর আগেও আমাদের দল যেমন ছিল, এখনো তেমনই আছে।’

সারোয়ার বলেন, ‘একজন স্পিনার ৩০টি বল করার পর কোচকে বলে, সে আর বোলিং করবে না। কোচও তাতে রাজি হয়ে যান। এক-দুজন ব্যাটার সারা দিন ব্যাটিং করে। এসব দেখার পর আমি হস্তক্ষেপ করতে শুরু করি। তাদের ফিটনেস নিয়েও কাজ করেছি। যখন বকাঝকা করা দরকার হয়েছে, করেছি। আর এটাকেই যদি বদমেজাজ বলা হয়, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সম্ভব।’

তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আমি তাদের উন্নতি ঘটাতে পারব। সাত-আটটি সফর করেছি। অথচ এক-দুটি সফরে ব্যর্থ হওয়ার কারণেই সব শেষ হয়ে গেল।’

দেশের এই জনপ্রিয় কোচ বলেন, ‘আমার নিজের একটা আত্মমর্যাদা আছে। আমি জানি, আমি কী করতে পারি। কাউকে দেখানোর জন্য কাজ করি না। আমার কোনো সমস্যা নেই। আমার সম্মান কমে গেছে, এমনটা ভাবারও কারণ নেই। কারণ, আমি জানি আমার কাজ কী। কেউ যদি বলে আমি বদমেজাজি, সেটা ঠিক নয়। জীবনে রাগ হতে পারে, কিন্তু কোচিং করানোর সময় আমি বদমেজাজি নই। আমি পেশাদার এবং জানি কী করতে হবে।’

তিনি বলেন, ‘একজন কোচ কখনোই খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না। কারণ, আমি যদি খেলোয়াড়ের বন্ধু হই, তাহলে তাকে বাদ দিতে পারব না। আমি কোচ, তাদের বন্ধু নই।’

সারোয়ার আরও বলেন, ‘আমার মনে হয়, যারা নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, সবাই তাদের সঙ্গে মানিয়ে নিয়েছেন। কিন্তু স্বাচ্ছন্দ্যের গণ্ডিতে থাকলে নারী ক্রিকেটারদের উন্নতি হবে না। আমার মনে হয়েছে, বিদেশি কোচরাও একই কাজ করেছেন। আমার ধারণা, এভাবে মানিয়ে নিয়ে ও চুপচাপ থেকেই একজন কোচ নিজের চাকরি নিশ্চিত করেন।’

কোচ বলেন, ‘ফিটনেস পরীক্ষা হলে ট্রেনার বলতে পারবেন, কতজন আন্তর্জাতিক মানের ফিটনেসের পর্যায়ে আছেন। তাদের সেই ফিটনেস নেই। আমি যদি মনে করি, শুধু ৩০টি বল করেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাব, তাহলে তা কখনোই সম্ভব নয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

মাঠে ফিরতে মরিয়া নাহিদ রানা, সতর্ক নির্বাচকরা

মাঠে ফিরতে মরিয়া নাহিদ রানা, সতর্ক নির্বাচকরা

কোচিং প্যানেলে বড় পরিবর্তন, ব্যাটিংয়ের সঙ্গে আসছে নতুন ফিল্ডিং কোচও

কোচিং প্যানেলে বড় পরিবর্তন, ব্যাটিংয়ের সঙ্গে আসছে নতুন ফিল্ডিং কোচও

‘ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ’

‘ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ’

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

আরও পড়ুন

হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

‘বল টেম্পারিং’ কাণ্ডের পুনরায় তদন্ত চান ক্লার্ক

‘বল টেম্পারিং’ কাণ্ডের পুনরায় তদন্ত চান ক্লার্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম