Logo
Logo
×

Advertisement

খেলা

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

সংগৃহীত

Advertisement

ম্যাচের শেষ বাঁশি বেজে গেছে, হামজা চৌধুরীর সঙ্গে ফাহামেদুল ইসলাম তখনও মাঠে। তাদের চোখে মুখে ক্লান্তি ছাপিয়ে বিষাদই বড় হয়ে উঠছিল। গ্যালারির এক প্রান্তে কেউ একজন আগুন জ্বালিয়ে দিয়েছেন। তারও আগে ম্যাচ শেষের দিকে সে প্রান্ত থেকেই ফ্লেয়ার ছুঁড়ে মারা হয় মাঠে। সেই বিষাদ, কিংবা এই ক্ষোভ; সবকিছুর একটাই কারণ। ৮৬ মিনিটে আবদুল সামাদের ওই গোল। সেই এক গোলেই বাংলাদেশের বিদায়ঘণ্টা বেজে গেছে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে।

বাংলাদেশ এবারের সাফ চ্যাম্পিয়নশিপে গিয়েছিল ২৩ বছরের খরা কাটানোর মিশন নিয়ে। ২০০৩ সালে সবশেষ সাফ জয়ের পর দলটা ফাইনালই খেলেছে আর এক বার, ২০০৫ সালে। সেই দলটা আরও একবার ফাইনালের আগেই বিদায় নিল টুর্নামেন্ট থেকে। 

পাকিস্তানের কাছে এই হারের পেছনে কী কারণ? চলুন দেখে নেওয়া যাক—

প্রত্যক্ষ কারণ— আউটফিল্ডের পজিশনাল ত্রুটি আর শ্রাবণের সিদ্ধান্তের ভুল
ম্যাচের ৮৬ মিনিটে বাংলাদেশ গোল হজম করে বসে। গোলটা করেন আবদুল সামাদ। তবে এই গোলের শুরুটা হয়েছিল মেহেদী হাসান শ্রাবণের একটা ভুলে। তিনি বল থ্রো করেন, তা গিয়ে পরে মাঝমাঠেরও একটু আগে, যেখানে পাকিস্তানেরই খেলোয়াড় ছিলেন একগাদা।

এই গোলের পর শ্রাবণ সমালোচনার মুখে পড়েছেন বেশ। তবে এই জায়গায় আউটফিল্ডের খেলোয়াড়দের পজিশনাল ভুলও কিন্তু সমানভাবে দায়ী। খেলোয়াড়রা নিজেদের পজিশন ভুলে ডান পাশে ওভারলোড তৈরি করেছিলেন, যার ফলে মাঝমাঠে বড় একটা শূন্যতা তৈরি হয়। আর শ্রাবণও সেখানেই বলটা ফেলতে গেলেন। এরপর যা হলো, তা তো দেখলেনই! 

ক্লান্ত বাংলাদেশ, ‘ফ্রেশ’ পাকিস্তান
সাফের সেমিফাইনালের আগে বাংলাদেশ নিজেদের সবশেষ ম্যাচটা খেলেছে ১১ নভেম্বর। পক্ষান্তরে পাকিস্তান তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলেছে ৮ নভেম্বর। মাত্র ৩ দিন আগে ম্যাচ খেলে সেমিতে আসা বাংলাদেশকে বেশ ক্লান্তই দেখিয়েছে গেল ম্যাচে। আগের দুই ম্যাচে দারুণ পারফর্ম করা শমিত সোম কাল ছিলেন বেশ নির্জীব, এমনকি হামজাও ভুল করেছেন বেশ কিছু, এই সবকিছুর কারণ ‘ফ্যাটিগ’।

ওদিকে পাকিস্তান ৫ দিন অনুশীলনের সুযোগ পেয়েছে। সঙ্গে যোগ হয়েছে তাদের প্রবাসী ফুটবলাররাও, যারা এই সাফে একটিও ম্যাচ খেলেননি। সব মিলিয়ে দুই দলের মানের এই পার্থক্য চোখে পড়েছে ভালোভাবেই।

ডুলির ‘ইন গেম ম্যানেজমেন্টে’ ব্যর্থতা
বাংলাদেশ এই ম্যাচে নিজেদের সেরা একাদশই নামিয়েছিল। ওদিকে পাকিস্তান প্রস্তুত ছিল ৫ জনের রক্ষণ নিয়ে, যাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ৩ জনের মিডফিল্ড। ৫ জনের রক্ষণ ফরোয়ার্ডদের ব্যক্তিগত নৈপুণ্যের সম্ভাবনা শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল, সঙ্গে ৩ জনের মিডফিল্ড বাংলাদেশের মাঝমাঠের কার্যকরিতাকেও ফেলে দিয়েছিল প্রশ্নের মুখে। 

প্রথমার্ধের এই পরিস্থিতি বদলাতে কোচ থমাস ডুলিকে আরও বেশি সক্রিয় হতে হতো। পরিবর্তন আনতে হতো আরও আগে। তবে কোচ ডুলি তা করতে সময় নিয়েছেন ৬০ মিনিট পর্যন্ত। ওপেন প্লে থেকে যখন দল ব্যর্থ, তখন সেট পিসে দক্ষ জামাল ভুঁইয়াকে ব্যবহার করা যেত, কিন্তু তাকেও নামানো হয় ম্যাচের একেবারে শেষ দিকে। এমনকি গোল হজম করে যখন পিছিয়ে পড়েছেন, তখনও মাঠে আনা হয় ফয়সাল আহমেদ ফাহিমকে, যেখানে বেঞ্চে ছিলেন শেখ মোরসালিনের মতো পরীক্ষিত পারফর্মার!

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ

২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ

আরও পড়ুন

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম