Logo
Logo
×

Advertisement

খেলা

শেষ মুহূর্তে গোল খেয়ে বিপাকে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

শেষ মুহূর্তে গোল খেয়ে বিপাকে বাংলাদেশ

Advertisement

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একিবারে শেষ মুহূর্তে গোল খেয়ে পিছিয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ দল। পাকিস্তানের আব্দুল সামাদের শট ঠেকাতে পারেননি গোলকিপার মেহেদী হাসান শ্রাবন।

খেলার ৮৫ মিনিটে গোল খেয়ে বিপদে পড়ে যায় লাল-সবুজের দল। গোল খেয়ে পিছিয়ে পড়ার পর জাতীয় স্টেডিয়ামে পিনপতন নীরবতা। বিদায়ঘণ্টা বাজছে বাংলাদেশের। 

ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে দেখা পায়নি কোনো দল। গোল না পেলেও ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। বলের দখল কিংবা আক্রমণ সব জায়গায় এগিয়ে ছিল স্বাগতিকরা।

বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের শটই পোস্টে লেগেছে। বাংলাদেশের আক্রমণগুলো পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যাচ্ছে। পাকিস্তানও কয়েকবার ভয় ধরিয়েছে তবে গোল পায়নি।

অল্পের জন্য গোল পায়নি বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রাকিব। কিন্তু তার সেই জোরাল শট প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার, পরে তার হাত থেকে ছুটে গিয়ে বল লেগেছে পোস্টে। গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

খেলার ৩০ মিনিটে পাকিস্তান তারিক কাজী ফাঁকায় বল পেয়েও শটে গোল নিশ্চিত করতে পারেননি। বল পোস্টে লাগায় গোল বঞ্চিত থাকে পাকিস্তান।

ম্যাচের প্রথম দুই মিনিটে দুটি ভালো আক্রমণ করেছে পাকিস্তান। শমিত সোমের মিস পাস থেকে শুরু হওয়া আক্রমণে লক্ষ্যে শটও রেখেছিল তারা। তবে মেহেদী হাসান শ্রাবন ঝাঁপিয়ে দুই হাত দিয়ে দুর্দান্ত সেভ করেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ

২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানাল পাকিস্তান

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানাল পাকিস্তান

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে, কে এই ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে, কে এই ফারহান

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

আরও পড়ুন

‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’

‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ

২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম