|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের সামনে ২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।
সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট কেটেছিল লাল-সবুজের দল। এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশ।
শনিবার রাত সাড়ে ৮টায় গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। এই ম্যাচের আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।'
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, ফারহান আলী, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা।
