Logo
Logo
×

Advertisement

খেলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ছবি: সংগৃহীত

Advertisement

ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানাতে পারে। আর সেটি যদি হয় কোনো ফাইনাল ম্যাচ, তবে উত্তেজনার পারদ চড়ে সর্বোচ্চ পর্যায়ে। 

শনিবার (১৪ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ঠিক তেমনই এক নাটকীয় লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার উসমান খানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে বড় সংগ্রহ— ৩৩৭ রান। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত লড়াই চালায় ভারতীয় যুবারা। শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় একদম শেষ বল পর্যন্ত। স্নায়ুক্ষয়ী সেই ফাইনালে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের ১ উইকেটের জয় ও শিরোপা নিশ্চিত করে ভারত।

অথচ একটা সময়ে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। কিন্তু লড়াই ছাড়েননি মানাল চৌহান ও মোহিত উলভা। দুরন্ত ব্যাটিংয়ে ঝড় তুলে নবম উইকেটে তারা গড়েন ৫৭ রানের জুটি। মানাল ৩২ বলে ৪৭ রান করে ফিরলে ফের রোমাঞ্চ ছড়ায়। তব আরেকপ্রান্তে অবিচল ছিলেন দশ নম্বরে ব্যাটিংয়ে নামা মোহিত। ২৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের বাজিগর হয়ে উঠলেন মোহিত। 

বিস্তারিত আসছে...

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে ৮৯ রানে অলআউট ভারত

ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে ৮৯ রানে অলআউট ভারত

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে লজ্জার রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে লজ্জার রেকর্ড গড়ল ভারত

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম