Logo
Logo
×

Advertisement

খেলা

ইতিহাসে কখনো যা হয়নি, সে লজ্জার রেকর্ড গড়ল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

ইতিহাসে কখনো যা হয়নি, সে লজ্জার রেকর্ড গড়ল ভারত

৪ বল খেলে শূন্য হাতে ফিরেছেন কোহলি, তার আগে পরে রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা আর অধিনায়ক শ্রেয়াস আইয়ারও/সংগৃহীত

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে লজ্জার এক রেকর্ড গড়ল ভারত। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমন এক রেকর্ড গড়েছে দলটি, যার মুখোমুখি নিজেদের ইতিহাসে আর কখনোই হয়নি দলটি। শুরুর তিন উইকেট তারা খুইয়েছে প্রথম ওভারেই, সে ওভার শেষে তাদের স্কোর ছিল ০/৩। 

মাউন্ট মঙ্গানুইয়ে এই ম্যাচে ৩৩৪ রান তাড়া করতে গিয়ে ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মা ক্যাচ দেন ফিন অ্যালেনের হাতে। তিনি গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। 

এরপর তিন নম্বরে নামেন বিরাট কোহলি। ওভারের পঞ্চম বলে ম্যাট হেনরির বলে বোল্ড হন তিনি। চার বল খেলেও রান পাননি।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার নামেন এরপর, যিনি অধিনায়ক হিসেবে খেলছেন নিজের প্রথম ম্যাচ। রোহিতের মতো তিনিও গোল্ডেন ডাকের শিকার হন। এলবিডব্লিউ হয়ে ফেরান সেই হেনরিই। 

ওয়ানডেতে রান না করেই প্রথম তিন উইকেট হারানোর ঘটনা এটি পঞ্চমবার। এর আগে এমন হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে দুবার। একবার ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, আরেকবার ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ এমন অবস্থায় পড়েছিল ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়া পড়েছিল চলতি বছরের ১১ জুন মিরপুরে বাংলাদেশের বিপক্ষে।

তবে এমন লজ্জার ইতিহাসে ভারতের নাম ছিল না আজকের আগেও। মাউন্ট মঙ্গানুইয়ে আজ সে লজ্জার ইতিহাসই গড়ল দলটি। এই তালিকায় যোগ হলো পঞ্চম দল হিসেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকবস

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকবস

১৬০ রানে শেবাগপুত্রের চমক, ভাইরাল কোহলির দেওয়া সেই পুরোনো পরামর্শ

১৬০ রানে শেবাগপুত্রের চমক, ভাইরাল কোহলির দেওয়া সেই পুরোনো পরামর্শ

বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন ১৬০ রানের ইনিংস

বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন ১৬০ রানের ইনিংস

বৃষ্টির কারণে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

বৃষ্টির কারণে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

১৫ বছরের ক্রিকেটার পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

১৫ বছরের ক্রিকেটার পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

আরও পড়ুন

ইতিহাসে কখনো যা হয়নি, সে লজ্জার রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে লজ্জার রেকর্ড গড়ল ভারত

ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

বড় দলগুলোকে সুবিধা দিতে বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

বড় দলগুলোকে সুবিধা দিতে বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম