Logo
Logo
×

Advertisement

খেলা

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকবস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকবস

নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার বেভন জ্যাকবস।

Advertisement

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছিলেন নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার বেভন জ্যাকবস। এবার ঘরোয়া ক্রিকেটেও নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রমাণ দিলেন ২৪ বছর বয়সি এই ব্যাটার। ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে মাত্র ১৩৭ বলে অপরাজিত ২০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিল ২১টি ছক্কার মার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইডেন পার্ক আউটার ওভালে অকল্যান্ডের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন জ্যাকবস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের দিশেহারা করে দেন তিনি। ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিকে রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। এই ইনিংসে ২১টি ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বরেকর্ড গড়ার সুযোগও ছিল জ্যাকবসের সামনে। তবে শেষ পর্যন্ত সেটি ছুঁতে পারেননি তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার রেকর্ডটি অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের দখলে। ২০১৮ সালে সিডনিতে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৮ বলে ২৫৭ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েছিলেন তিনি। শর্টের রেকর্ড স্পর্শ করতে জ্যাকবসের প্রয়োজন ছিল আরও দুটি ছক্কা।

এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিশতকের কীর্তি গড়েছেন জ্যাকবস। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন জেমি হাও (২০১২), মার্টিন গাপটিল (২০১৫) ও চ্যাড বোয়েস (২০২৪)। উল্লেখযোগ্য বিষয় হলো, লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি ছিল জ্যাকবসের মাত্র ৩৩তম ম্যাচ।   

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া জ্যাকবস তিন বছর বয়সে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। ২০২৩-২৪ মৌসুমের সুপার স্ম্যাশে ক্যান্টারবুরি কিংসের হয়ে ফিনিশার হিসেবে নজর কাড়েন তিনি। ওই আসরে ৬ ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেন। টুর্নামেন্টে অন্তত ৫০ বল খেলেছেন, এমন ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেট ছিল দ্বিতীয় সর্বোচ্চ। তালিকায় তাঁর ওপরে ছিলেন ডগ ব্রেসওয়েল (২০২.০২)।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে অভিষেক হয় জ্যাকবসের। এখন পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ওয়ানডে কিংবা টেস্টে এখনো অভিষেক হয়নি তার। ফোর্ড ট্রফিতে এমন দুর্দান্ত ডাবল সেঞ্চুরি এবার জাতীয় দলের ওয়ানডে দলে জায়গা পাওয়ার দাবিকেও আরও জোরালো করল এই তরুণ ব্যাটারের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃষ্টির কারণে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

বৃষ্টির কারণে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

আরও পড়ুন

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে খাজার অভিযোগের জবাব দেবেন কামিন্স

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে খাজার অভিযোগের জবাব দেবেন কামিন্স

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকবস

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকবস

ইনজামামের চোখে বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

ইনজামামের চোখে বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম