Logo
Logo
×

Advertisement

খেলা

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

ব্যাট হাতে ঝড় তুলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় সহজ করে দেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো

Advertisement

আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর ব্যাট হাতে ঝড় তুলে ভারতের জয় সহজ করে দেন বিরাট কোহলি। তার রেকর্ড গড়া ইনিংসে অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত।

ইডেন পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে ১৮৫ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ভারতের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। জবাবে মাত্র ২২.৪ ওভারেই ৫ উইকেট ও ৫৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই কোনো রান না করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তবে দ্বিতীয় উইকেটে শুবমান গিলকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কোহলি। দুজনের ১০৪ বলে ১১৩ রানের জুটি ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। ওয়ানডেতে এই জুটি ২৭ ইনিংসে ষষ্ঠবারের মতো শতরানের জুটি গড়ল। গিল ৫৬ বলে ৩৭ রান করে আউট হন।

অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান কোহলি। মাত্র ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম অর্ধশতক। দেশের বাইরে এটি তার দ্বিতীয় দ্রুততম ফিফটি। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। তার ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার ও একটি ছক্কায়। এই ম্যাচে আরও দুটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌড়ে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের পাশে বসেছেন তিনি। দুজনের রানই এখন ১ হাজার ৯৭১।

এ ছাড়া বিদেশের মাটিতে ওয়ানডেতে রান তাড়ার ক্ষেত্রে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন কোহলি। এ ক্ষেত্রে তার সংগ্রহ ৬৬.২১ গড়ে ৮ হাজার ৭৪১ রান। অন্যদিকে শচীনের সংগ্রহ ৪২.৩৩ গড়ে ৮ হাজার ৭২০ রান। কোহলি ফেরার পর শ্রেয়াস আইয়ার ১৫ রান করে আউট হলেও জয় পেতে বেগ পেতে হয়নি ভারতকে।

এর আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন টিম সেইফার্ট। ব্লেয়ার টিকনার ৩৪, গ্লেন ফিলিপস ৩০ এবং ড্যারিল মিচেল করেন ২৮ রান।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আর্শদীপ সিং। ১০ ওভারে ৭০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। গুরানুর ব্রার শিকার করেন তিনটি উইকেট। এ ছাড়া আনশুল কম্বোজের ঝুলিতে যায় দুটি উইকেট।

এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনে মুখোমুখি হবে দুই দল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতীয় ক্রিকেটে শচীনের পছন্দের অধিনায়ক কে

ভারতীয় ক্রিকেটে শচীনের পছন্দের অধিনায়ক কে

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

নিউজিল্যান্ড সফরের সূচি নিয়ে যে কারণে অসন্তুষ্ট অধিনায়ক গিল

নিউজিল্যান্ড সফরের সূচি নিয়ে যে কারণে অসন্তুষ্ট অধিনায়ক গিল

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

আরও পড়ুন

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা রবিনসন

দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা রবিনসন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা

তিন কোটি কমিশন, উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিনকে না

তিন কোটি কমিশন, উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিনকে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম