ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
প্রেমা রাওয়াত-ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ইতিহাস গড়লেন ভারতের স্পিন অলরাউন্ডার প্রেমা রাওয়াত। মাত্র ১৪ বলে অর্ধশতরান করে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন উত্তরাখণ্ডের এই ক্রিকেটার।
গত সোমবার পুনের গাহুঞ্জের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিনিয়র উইমেন’স টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে এই কীর্তি গড়েন ২৪ বছর বয়সী প্রেমা।
ব্যাট হাতে কার্যত ঝড় তোলেন তিনি। মাত্র ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন প্রেমা। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যৌথভাবে তিন জনের—২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ম্যারি কেলি, ২০২৬ সালে পাকিস্তানের জার্সিতে ফাতিমা সানা এবং ২০২৫ সালে ওটাগো ও ২০২৬ সালে সারের হয়ে লরা হ্যারিসের। তিন জনই ফিফটি করেন ১৫ বলে।
প্রেমার বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে উত্তরাখণ্ড।
দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন রাঘবি বিস্ত। ওপেনিং জুটিতে রাঘবি ও করিনা যোগ করেন ৭২ রান। করিনা ১৯ রান করে আউট হওয়ার পর রাঘবি ও নীলম ভরদ্বাজ দ্বিতীয় উইকেটে আরো ৫৭ রান যোগ করেন। শেষ দিকে প্রেমার ঝোড়ো ইনিংসে বড় স্কোরে পৌঁছে যায় উত্তরাখণ্ড।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে হায়দরাবাদ। উত্তরাখণ্ডের বোলারদের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৮৯ রানের বড় জয় পায় উত্তরাখণ্ড।
এই ম্যাচে শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও নজর কেড়েছেন প্রেমা। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ২উইকেট শিকার করেন তিনি। অলাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতেন প্রেমা।
