Logo
Logo
×

Advertisement

খেলা

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

Advertisement

নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানির অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বোর্ড। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে।

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। সে সময় তিনি নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেছেন। তার আরেকটি পরিচয় তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। কমিটিতে একজন সাবেক ক্রিকেটারও থাকবেন। তবে তার নাম এখনো চূড়ান্ত হয়নি।

কমিটির উল্লেখযোগ্য দিক হলো, এতে বিসিবি সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের ভেতরের কারও প্রভাব বা স্বার্থের সংঘাতের আশঙ্কা এড়ানোর সুযোগ থাকবে।

নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।’

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

ডি-থ্রির ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

ডি-থ্রির ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

ডোমেস্টিক থ্রি বা ‘ডি-থ্রি’ কী?

ডোমেস্টিক থ্রি বা ‘ডি-থ্রি’ কী?

ডি থ্রি ট্রফির নিলামে সাব্বিরসহ ‘বি’ ক্যাটাগরিতে কার দাম কত?

ডি থ্রি ট্রফির নিলামে সাব্বিরসহ ‘বি’ ক্যাটাগরিতে কার দাম কত?

আরও পড়ুন

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

বিশ্বকাপ থেকে ফিরেই পুরস্কার পেল ফুটবলাররা

বিশ্বকাপ থেকে ফিরেই পুরস্কার পেল ফুটবলাররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম