Logo
Logo
×

Advertisement

খেলা

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

সংগৃহীত

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। তিনি বিশ্বে প্রথম ব্যাটার হিসেবে তিন নম্বরে নেমে ওয়ানডেতে ১৩ হাজার রান পূর্ণ করেছেন। ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এর আগে এমন রেকর্ড আর কারও ছিল না।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে নিয়মিত তিন নম্বরে ব্যাট করছেন কোহলি। তিনি তিন নম্বরে ওঠার আগেই ভারতের ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন। ফিনিশারের ভূমিকাও সামলেছেন তিনি। ব্যাট হাতে সাফল্যের কারণে ২০১২ সালে হয়েছিলেন দলের সহ-অধিনায়ক। ২০১৭ সালের জানুয়ারিতে তিনি ভারতের ওয়ানডে অধিনায়ক হন।

তিন নম্বরে সবচেয়ে বেশি রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। ক্যারিয়ার শেষে তার রান ছিল ১২ হাজার ৬৬২। তৃতীয় স্থানে কুমার সাঙ্গাকারা, যার রান ৯ হাজার ৭৪৭। ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছিলেন টানা চার সেঞ্চুরি দিয়ে। চতুর্থ স্থানে জ্যাক ক্যালিস, রান ৭ হাজার ৭৭৪। পঞ্চম স্থানে থাকা কেন উইলিয়ামসনের রান ৬ হাজার ৫০৪।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কোহলির খেলা প্রায় নিশ্চিত। অবসরের আগে ১৪ হাজার রানের মাইলফলকও তিনি ছুঁতে পারেন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাইলফলক ছুঁয়েছেন কোহলি। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত এই ম্যাচে তিনি ছুঁয়ে ফেলেছেন ফিফটির মাইলফলকও। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

নিউজিল্যান্ড সফরের সূচি নিয়ে যে কারণে অসন্তুষ্ট অধিনায়ক গিল

নিউজিল্যান্ড সফরের সূচি নিয়ে যে কারণে অসন্তুষ্ট অধিনায়ক গিল

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

বিগ ব্যাশে প্রথমবারের মতো দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবারের মতো দল পেলেন মোস্তাফিজ

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম