Logo
Logo
×

Advertisement

খেলা

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

Advertisement

পাঁচ মাস আগে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। শনিবার সিঙ্গাপুরে দুই দলের প্রীতি ম্যাচের ১৯ মিনিটে ২ গোল খেয়ে পিছিয়ে পড়ে ব্রাজিল।

গত জুনে হিউস্টনে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ব্রাজিলের হতাশাজনক বিশ্বকাপ অভিযান শেষ হয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে হেরে।

এবার ভবিষ্যতের দল গড়ার কাজে মনোযোগী কোচ আনচেলত্তি। চলতি সপ্তাহে জাপান এবং মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে ২৩ বছরের কম বয়সী খেলোয়াড় রয়েছেন ১৫ জন।

শুক্রবার সাংবাদিকদের আনচেলত্তি বলেন, বিশ্বকাপ একটি প্রজন্মের খেলোয়াড়দের চক্রের সমাপ্তি ঘটিয়েছে। আমরা এখন নতুন একটি প্রজন্ম গড়ে তুলছি, যারা ২০২৮ সালের কোপা আমেরিকা এবং ২০৩০ সালের বিশ্বকাপসহ আমাদের পরবর্তী আনুষ্ঠানিক প্রতিযোগিতাগুলোতে মনোযোগী ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ থাকবে।

তিনি আরও বলেন, আমার মনে হয়, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা তরুণ খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছি। এখানে কয়েকজন নতুন খেলোয়াড়ও রয়েছে। তাদের পারফরম্যান্সে আমরা খুবই সন্তুষ্ট। আমাদের দলে অনেক গুণসম্পন্ন ও প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে। তাই ভবিষ্যৎ নিয়ে আমরা আত্মবিশ্বাসী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

ডলারের বিপরীতে তলানিতে ইয়েন, উদ্বিগ্ন জাপান

ডলারের বিপরীতে তলানিতে ইয়েন, উদ্বিগ্ন জাপান

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

আরও পড়ুন

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক

হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম