সাফের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাবে বাংলাদেশ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ বনাম পাকিস্তান। শনিবার রাত সাড়ে ৮টায় গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। এই ম্যাচের আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।'
আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।
ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন কি না? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।'
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, ফারহান আলী, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা।
