Logo
Logo
×

Advertisement

খেলা

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

সংগৃহীত

Advertisement

নেপাল নেই। ভারতও এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শক, দলে আট প্রবাসী ফুটবলার। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের এমন সুবর্ণ সুযোগ আর কবে পাবে বাংলাদেশ? অথচ পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ। এত বড় ব্যর্থতার দায় কার? আঙুল উঠছে কোচ থমাস ডুলির দিকেই। কিন্তু ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সেই দায় সরাসরি নিজের কাঁধে নিতে পারলেন না বাংলাদেশ কোচ। বরং তার কথায় অসহায়ত্বের সুর।

ব্যর্থতার দায় নিয়ে প্রশ্ন প্রথমে বুঝতে পারেননি ডুলি। সংবাদ সম্মেলন শেষে আবার প্রশ্ন করা হলে বললেন, ‘দলের প্রধান হিসাবে আমি আছি। আপনারা আমাকেই দায়ী করবেন। কিন্তু জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম। হয়তো ম্যাচের আগে কোচদের আরও বেশি কাজ করতে দেওয়া উচিত।’

আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজম করেছিল বাংলাদেশ। তিন ম্যাচ হারের পর সাফে এসে শ্রীলংকাকে ৪-০ গোলে হারিয়ে আশা জাগিয়েছিলেন হামজারা। অথচ পাকিস্তানের সামনে সেই আত্মবিশ্বাস কোথায় হারাল? ভবিষ্যৎ নিয়েও ডুলির উত্তর গতানুগতিক, ‘খেলোয়াড়দের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এমন ম্যাচে লড়তে হবে, যেখানে নিজেদের প্রমাণ করতে হয়।’

হংকংয়ের বিপক্ষে ১-৩ গোলে পিছিয়েও সমতায় ফিরেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সেই মরিয়া ভাব দেখা গেল না কেন? ডুলির জবাব, ‘আমি তখন দায়িত্বে ছিলাম না। তাই বলতে পারব না।’

গোলরক্ষক শ্রাবণের ভুলেই সর্বনাশ। তার সঙ্গে কথা বলেছেন? ডুলি বললেন, ‘এখনো জিজ্ঞেস করিনি।’ তবে স্বীকার করলেন, ‘শুরু থেকেই আমরা ম্যাচে ঢুকতে পারিনি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ

২১ বছর আগের আক্ষেপ ঘোচানোর সুযোগ

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানাল পাকিস্তান

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানাল পাকিস্তান

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

আরও পড়ুন

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

আজকের খেলা: ১৫ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ১৫ নভেম্বর ২০২৬

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম