Logo
Logo
×

Advertisement

খেলা

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

Advertisement

ফুটবলে রেফারিদের সিদ্ধান্ত আরও নির্ভুল করতে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। এবার দক্ষিণ এশিয়ার ফুটবলেও যুক্ত হতে যাচ্ছে এই আধুনিক প্রযুক্তি।

চলমান সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের দুটি ম্যাচ এবং ফাইনালে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সাফ। পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান 'কোয়ালিটি'। তবে ঢাকায় সরাসরি উপস্থিত থেকে নয়, থাইল্যান্ডে বসেই প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করবেন ভিডিও ম্যাচ কর্মকর্তারা।

এবারের প্রতিযোগিতায় ব্যবহার করা হবে রিমোট ভিএআর পদ্ধতি। অর্থাৎ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হবে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ বিশ্লেষণ করবেন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজন অনুযায়ী মাঠের রেফারিকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন তারা।

ভিএআর কার্যক্রম পরিচালনার সুবিধার্থে জাতীয় স্টেডিয়ামে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম) স্থাপন করা হয়েছে। প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞরা ঢাকায় থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম পরিচালনা করছেন।

থাইল্যান্ড থেকে প্রযুক্তি পরিচালনার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ও দূরত্ব নিয়ে সম্ভাব্য জটিলতার বিষয়েও কথা বলেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। তিনি জানান, এর আগে আসিয়ান কাপেও থাইল্যান্ড থেকে ভিএআর পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সেই ব্যবস্থাই সাফে অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেটসহ অন্যান্য কারিগরি বিষয় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দক্ষিণ এশিয়ার ফুটবলে ভিএআর প্রযুক্তির অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সাফের সাধারণ সম্পাদক। তার মতে, এই উদ্যোগ আঞ্চলিক ফুটবলের জন্য একটি মাইলফলক এবং প্রতিযোগিতার পেশাদার মান আরও উন্নত করতে সহায়তা করবে। এ ক্ষেত্রে সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে, কে এই ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে, কে এই ফারহান

জয়ের আনন্দেও সাদের চোটে বড় ধাক্কা খেল বাংলাদেশ

জয়ের আনন্দেও সাদের চোটে বড় ধাক্কা খেল বাংলাদেশ

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

ম্যাচ হেরে সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের

ম্যাচ হেরে সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের

আরও পড়ুন

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

পাকিস্তানের কাছে হার দিয়ে ইমার্জিং ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের

পাকিস্তানের কাছে হার দিয়ে ইমার্জিং ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম