Logo
Logo
×

Advertisement

খেলা

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

ছবি: সংগৃহীত

Advertisement

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের দল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। শুধু তাই নয়, তার চোটের ধরন বিবেচনায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

বুধবার (১১ নভেম্বর) শ্রীলংকার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে সতীর্থদের সহায়তা ছাড়াও নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি তিনি। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।

পরীক্ষা-নিরীক্ষায় সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে এই চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর না খেলতে পারার পাশাপাশি প্রায় এক বছরও মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

সাদের চোটের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কিংস অ্যারেনায় দলের অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জামাল জানান, সাদের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কথা শুনেছেন তিনি। এমনটা হলে অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফুটবলারের।

সাদের অনুপস্থিতিতে দলে বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামাল। তার মতে, সাদের জায়গায় অন্য কাউকে প্রস্তুত রাখতে হবে। ইতোমধ্যে হৃদয়কে সেন্টারব্যাক পজিশনে খেলতে দেখা গেছে। তাই দলের প্রয়োজনে পুরো স্কোয়াডের খেলোয়াড়দেরই প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন তিনি।

শ্রীলংকার বিপক্ষে বড় জয়ের পর সাদের এমন চোট বাংলাদেশের জন্য বড় ধাক্কা। বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য তাকে হারানোর আশঙ্কা দলের রক্ষণভাগে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে, কে এই ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে, কে এই ফারহান

জয়ের আনন্দেও সাদের চোটে বড় ধাক্কা খেল বাংলাদেশ

জয়ের আনন্দেও সাদের চোটে বড় ধাক্কা খেল বাংলাদেশ

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

ম্যাচ হেরে সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের

ম্যাচ হেরে সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের

খুলে গেল গোলের বাঁধ, এবার কি মিটবে ২৩ বছরের অপূর্ণ সাধ?

খুলে গেল গোলের বাঁধ, এবার কি মিটবে ২৩ বছরের অপূর্ণ সাধ?

আরও পড়ুন

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

ক্যারিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন কোচের খোঁজে ইউনাইটেড

ক্যারিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন কোচের খোঁজে ইউনাইটেড

নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন

নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম