Logo
Logo
×

Advertisement

খেলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

Advertisement

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জুনিয়র টাইগাররা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। দুই ওপেনার হাইম খান ও উসমান খান মিলে গড়ে তোলেন শক্তিশালী জুটি। দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রবিউল অনিক। তবে সেটিই ছিল ম্যাচে বাংলাদেশের বোলারদের একমাত্র সাফল্য।

এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি পাকিস্তানকে। বাকি পথ অনায়াসেই পাড়ি দিয়ে জয় নিশ্চিত করে তারা। বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের ব্যাটারদের ওপর কোনো চাপ তৈরি করতে পারেননি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই পাকিস্তানি বোলারদের সামনে বিপাকে পড়ে যায় দলের ব্যাটিং লাইনআপ। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত চাপে পড়ে জুনিয়র টাইগাররা। জারিফ সিয়াম ও কাউসার আহমেদের মতো ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি।

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র প্রতিরোধ গড়েন আল মুহি। ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের।

আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিমও এদিন ব্যর্থ হন। রান পাননি অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও। ফলে ৩১.৪ ওভারেই মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জবাবে পাকিস্তানের একপেশে ব্যাটিংয়ে সহজেই শেষ হয় ম্যাচ। দুই বিভাগের ব্যর্থতায় বড় ব্যবধানে হার নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অভিযান শেষ করতে হলো বাংলাদেশকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়

ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

মাঠে ফিরতে মরিয়া নাহিদ রানা, সতর্ক নির্বাচকরা

মাঠে ফিরতে মরিয়া নাহিদ রানা, সতর্ক নির্বাচকরা

কোচিং প্যানেলে বড় পরিবর্তন, ব্যাটিংয়ের সঙ্গে আসছে নতুন ফিল্ডিং কোচও

কোচিং প্যানেলে বড় পরিবর্তন, ব্যাটিংয়ের সঙ্গে আসছে নতুন ফিল্ডিং কোচও

আরও পড়ুন

বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল

বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল

টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর বিপক্ষে ইংল্যান্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর বিপক্ষে ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম