Logo
Logo
×

Advertisement

খেলা

বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল

থমাস টুখেল। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ক্লাব ফুটবলে ফেরার পথে হাঁটতে চান না থমাস টুখেল। ইউরোপের শীর্ষ কোনো ক্লাব থেকে প্রস্তাব এলেও ইংল্যান্ডের কোচের পদ ছাড়ার পরিকল্পনা নেই জার্মান এই কোচের। ২০২৮ সালের ইউরো পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্ব পালনেই মনোযোগী তিনি।

২০২৫ সালে গ্যারেথ সাউথগেটের উত্তরসূরি হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব নেন টুখেল। শুরুতে তার সঙ্গে ১৮ মাসের চুক্তি হলেও গত ফেব্রুয়ারিতে সেটির মেয়াদ বাড়ানো হয়। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ইউরো পর্যন্ত জাতীয় দলের কোচ থাকবেন তিনি।

বুধবার সংবাদ সম্মেলনে টুখেলকে প্রশ্ন করা হয়, ইউরোপের কোনো বড় ক্লাব থেকে প্রস্তাব পেলে চুক্তি ভেঙে দায়িত্ব ছাড়বেন কি না। জবাবে তিনি স্পষ্ট করে জানান, তার চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই এবং মাঝপথে দায়িত্ব ছাড়ার ইচ্ছাও নেই।

টুখেল বলেন, ইউরো পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্ব পালনের লক্ষ্য নিয়েই তিনি চুক্তি করেছেন। জাতীয় দলের সঙ্গে এখনো কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো সম্পন্ন করতে চান তিনি।

এমনকি ইউরোপের বড় কোনো ক্লাবের প্রস্তাবও তাকে সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন এই কোচ। তবে ২০২৮ সালের ইউরো শেষ হওয়ার পর আবারও ক্লাব ফুটবলে ফেরার আগ্রহ রয়েছে তার।

পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি ও মাঠের উত্তেজনা যে মিস করেন, সেটিও স্বীকার করেছেন। বছরে প্রায় ৫০টি ম্যাচের প্রস্তুতি, শেষ মুহূর্তের উত্তেজনা, দর্শকে পরিপূর্ণ স্টেডিয়াম এবং ফ্লাডলাইটের আলোয় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তাকে টানে বলে জানিয়েছেন টুখেল।

তার এই অবস্থানের পেছনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গও সামনে এসেছে। দলটির সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের কারণে কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বর্তমান কোচ মরিসিও পচেত্তিনো ইউনাইটেডের দায়িত্ব নিতে পারেন। রেড ডেভিলসদের কোচ হওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন আর্জেন্টাইন এই কোচ।

এদিকে টুখেলের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। তার কোচিংয়ে ২৬ ম্যাচের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে দলটি। ইউরোপের কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এত দ্রুত ২০ জয়ের নজির আর কোনো কোচের নেই। টুখেলের প্রথম ম্যাচের পর থেকে ইউরোপের অন্য কোনো দলও ইংল্যান্ডের চেয়ে বেশি জয় পায়নি।

এবার মাঠের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। বৃহস্পতিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়। এরপর রোববার মাদ্রিদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে টুখেলের দল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেইনের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন টুখেল

কেইনের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন টুখেল

আরও পড়ুন

বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল

বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল

টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর বিপক্ষে ইংল্যান্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর বিপক্ষে ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

মেসি-ইয়ামালের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়ে বড় হোক ফারহান: জামাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম