Logo
Logo
×

Advertisement

খেলা

কেইনের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন টুখেল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

কেইনের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন টুখেল

রেফারির কয়েকটি সিদ্ধান্তে ‍খুশি নন টুখেল। সংগৃহীত ছবি

Advertisement

মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয়ের পর শুধু অধিনায়ক হ্যারি কেইন নন, ইংল্যান্ডের কোচ থমাস টুখেলও ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সিদ্ধান্তের কড়া সমালোচনা করে টুখেল বলেছেন, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ অফিশিয়ালদের পারফরম্যান্স মোটেও গ্রহণযোগ্য ছিল না।

বিবিসি স্পোর্টকে টুখেল বলেন, ‘এটা (রেফারিং) যথেষ্ট ভালো ছিল না। রেফারিরা ভালো ছিলেন না, চতুর্থ কর্মকর্তাও ভালো ছিলেন না। এটাই বাস্তবতা।’

বিশেষ করে ভিএআরের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ড কোচ। তার দাবি, যে পেনাল্টির সিদ্ধান্তটি বদলে দেওয়া হয়েছে, সেটি 'স্পষ্ট ও সুস্পষ্ট ভুল' ছিল না। টুখেলের ভাষায়, ‘এটি এমন একটি পরিস্থিতি, যেখানে মাঠের রেফারি প্রথমে ফাউলই দেননি। তারপরও ভিএআর হস্তক্ষেপ করে সিদ্ধান্ত বদলে দিয়েছে। এটি স্পষ্ট ভুল ছিল না।’

ভিএআরের কর্মকর্তাদের নিয়েও আপত্তি জানান টুখেল, ‘এমন একটি ম্যাচে যদি ভিএআরে দক্ষিণ আমেরিকার তিনজন কর্মকর্তা থাকেন, তাহলে সেটিও প্রশ্নের জন্ম দেয়।’

তবে রেফারিং নিয়ে ক্ষোভ থাকলেও দলের লড়াইয়ের প্রশংসা করতে ভোলেননি ইংল্যান্ড কোচ, যে দলের হৃদয় আর বিশ্বাস আছে, সেটি এই দল। তারা শুধুই অদম্য ইচ্ছাশক্তির জোরে জিতেছে। অসংখ্য প্রতিকূলতা কাটিয়ে আমরা জয় পেয়েছি। দলের জন্য আমি ভীষণ গর্বিত।

এর আগে ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ফলে একই ম্যাচের রেফারিং নিয়ে ইংল্যান্ড শিবির থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন উঠল।

তবে হাড্ডাহাড্ডি লড়াই থেমেছে ৩-২ ব্যবধানে। স্বাগতিক মেক্সিকোকে আজতেকা স্টেডিয়ামে হারিয়েই শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেমির পথে তাদের বাধা হতে যাচ্ছে আর্লিং হালান্ডের নরওয়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

ইউয়েফা নেশনস লিগ ১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

আরও পড়ুন

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, আছে জিম্বাবুয়েরও পেছনে

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, আছে জিম্বাবুয়েরও পেছনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম