Logo
Logo
×

Advertisement

খেলা

ইউয়েফা নেশনস লিগ

১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম

১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

ইউয়েফা নেশনস লিগে স্পেনের কাছে হারের হতাশা কাটিয়ে জয়ে ফিরেছে ইংল্যান্ড।

Advertisement

ইউয়েফা নেশনস লিগে স্পেনের কাছে হারের হতাশা কাটিয়ে জয়ে ফিরেছে ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডন ও অধিনায়ক হ্যারি কেইনের গোলে ১০ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ ব্যবধানে হারিয়েছে থমাস টুখেলের দল।

মঙ্গলবার প্রাগের ফর্তুনা অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল বেশি ছিল ইংল্যান্ডের। তবে পাল্টা আক্রমণে কয়েকবার ইংলিশ রক্ষণে চাপ সৃষ্টি করে স্বাগতিক চেক প্রজাতন্ত্র। ম্যাচের ১৫তম মিনিটে মর্গান রজার্সের শট পোস্টে লেগে ফিরে আসে। পরে এলিয়ট অ্যান্ডারসন ও বুকায়ো সাকাও গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

২৫তম মিনিটে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে। এলিয়ট অ্যান্ডারসনের ওপর কঠিন ফাউলের জন্য চেক মিডফিল্ডার পাভেল শুলৎজকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি উমুত মেলার। পরে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় চেকদের।

প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি কেইনের বাঁকানো শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মাতেই কোভার। তবে বিরতির পর আর ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়নি। ৪৯তম মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। জাতীয় দলের হয়ে এটি তার টানা তৃতীয় ম্যাচে গোল।   

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড। লুইস হলের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারই এক ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের পোস্টে বল লাগান চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।

শেষ পর্যন্ত ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। বক্সের ভেতরে বল পেয়ে শক্তিশালী শটে গোলরক্ষক কোভারকে পরাস্ত করেন ইংল্যান্ড অধিনায়ক। স্পেনের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

বাকি সময়ে একাধিক পরিবর্তন আনেন কোচ টুখেল। ইংল্যান্ড আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও কোভারের দৃঢ়তায় আর গোল বাড়াতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা।

এই জয়ে গ্রুপ ‘এ৩’-এ দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ইংল্যান্ড। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। আগামী শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড, আর পরদিন স্পেনের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

মরক্কোর এই তারকার জন্য ১০ কোটি খরচ করতে রাজি ম্যানসিটি

মরক্কোর এই তারকার জন্য ১০ কোটি খরচ করতে রাজি ম্যানসিটি

নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার

নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার

রিয়াল মাদ্রিদ জিততে পারছে না, বেলিংহাম সময় কাটাচ্ছেন ক্রিকেট মাঠে

রিয়াল মাদ্রিদ জিততে পারছে না, বেলিংহাম সময় কাটাচ্ছেন ক্রিকেট মাঠে

আরও পড়ুন

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম