Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

ছবি: সংগৃহীত ছবি

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। প্রথম ভারতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৬ বছর বয়সি এই স্পিনারের এমন অর্জন ভারতের ক্রিকেটে নতুন একটি রেকর্ড যোগ করেছে।

বুধবার (১৯ নভেম্বর) সৈয়দ মুস্তাক আলী ট্রফির ২০২৬-২৭ মৌসুমে তামিলনাড়ুর বিপক্ষে হরিয়ানার হয়ে মাঠে নেমে এই কীর্তি গড়েন চাহাল। ম্যাচে নিজের চার ওভারে মাত্র ১৬ রান খরচ করে তুলে নেন তিনটি উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে ১৯.৫ ওভারে ১২৪ রানেই অলআউট হয়ে যায় তামিলনাড়ু।

ম্যাচ শুরুর আগে ৪০০ উইকেট পূর্ণ করতে চাহালের প্রয়োজন ছিল মাত্র একটি শিকার। তবে তিন উইকেট নিয়ে সেই মাইলফলক ছাড়িয়ে যান তিনি। ২৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বর্তমানে তার উইকেটসংখ্যা ৪০২।

ভারতীয় বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে উইকেট শিকারের তালিকায় এখন সবার ওপরে চাহাল। তার পেছনে রয়েছেন ভুবনেশ্বর কুমার (৩৬৬), জাসপ্রিত বুমরাহ (৩৫৪), পীযূষ চাওলা (৩২৯) ও রবিচন্দ্রন অশ্বিন (৩২৩)।

আইপিএলেও দীর্ঘদিন ধরে নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়ে আসছেন চাহাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পর বর্তমানে পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করছেন তিনি। ২০২৫ সালের আইপিএলের আগে ১৮ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব।

২০২৩ সালের পর থেকে ভারতের জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই লেগ স্পিনার। ৪০০ উইকেটের মাইলফলক তার দীর্ঘদিনের ধারাবাহিকতা ও সাফল্যেরই প্রতিফলন।

তবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় চাহালের অবস্থান এখনো শীর্ষ তিনের বাইরে। ৫৫৩ ম্যাচে ৭৪৩ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ৬৫৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। আর ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ক্যারিবীয় কিংবদন্তি ডোয়াইন ব্রাভো।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দাপট দেখানো রশিদ খান ২০১৭ সালে আইপিএলে অভিষেকের পর থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অন্যদিকে, ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর থেকে আইপিএলে দলটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন নারিন।

তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রাভোও ছিলেন কার্যকর অলরাউন্ডার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রেখেছেন তিনি। ৫৮২টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৬ হাজার ৯৭০ রান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করেছেন যারা

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান

টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

জুনের সেরা হওয়ার দৌড়ে মোসাদ্দেক

জুনের সেরা হওয়ার দৌড়ে মোসাদ্দেক

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম