Logo
Logo
×
   

Advertisement

খেলা

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান

Advertisement

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে রয়েছেন ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের পাঁচ ব্যাটার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আইসিসির অফিশিয়াল তথ্যসূত্র অনুযায়ী, ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের ইশান কিষান। এরপর ৮৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তার স্বদেশি অভিষেক শর্মা। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৮৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয়। চতুর্থ ও পঞ্চম স্থানে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জস বাটলার, তাদের পয়েন্ট যথাক্রমে ৭৯৩ ও ৭৮৯।

ইশান কিষান

র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ইশানের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে। ওই ম্যাচে তিনি ৬ বলে ৩ রান করেন। ইশান কিষানের ৫৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ১৭০১।

অভিষেক শর্মা

দ্বিতীয় স্থানে থাকা অভিষেকও ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। ওই ম্যাচে ১ বল খেলে কোনো রান করতে পারেননি। তার ৬০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ১৮৫৮।

সাহিবজাদা ফারহান

পাকিস্তানের ফারহানের সর্বশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ছিল ২৮ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে। সেই ম্যাচে ৬০ বলে ১০০ রান করেন তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত ছিলেন ফারহান। টুর্নামেন্টে ৩৮৩ রান করে তিনি পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার হন। তার ৪৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ১৩০৫।

হ্যারি ব্রুক

ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ১৯ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে। ওই ম্যাচে ২১ বলে ৩৩ রান করেন তিনি। তার ৭১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ১৭০২।

জস বাটলার

পঞ্চম স্থানে থাকা বাটলারও ১৯ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন। তার ১৬৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ৪৩৮৪।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম