Logo
Logo
×
   

খেলা

জুনের সেরা হওয়ার দৌড়ে মোসাদ্দেক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

জুনের সেরা হওয়ার দৌড়ে মোসাদ্দেক

ছবি: সংগৃহীত

প্রায় চার বছর পর জাতীয় দলে ফেরাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতানো এই অলরাউন্ডার পাচ্ছেন পুরস্কার।

অজি সিরিজের সেই পারফরম্যান্সে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক। সোমবার (১৩ জুলাই) মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থাটি জানিয়েছে, আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর ভোট ও বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হবে জুন মাসের সেরা ক্রিকেটারের নাম।

পুরস্কার জিততে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এই টাইগার অলরাউন্ডারকে। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ ও ভারতের ওপেনার শুভমন গিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .