Logo
Logo
×

Advertisement

খেলা

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ এএম

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

ফিল ফোডেন ও কোল পালমার। সংগৃহীত ছবি

Advertisement

আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ইংল্যান্ড। ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে লড়াইয়ের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই তরুণ ফুটবলার জুব বেলিংহ্যাম ও জশ কিং। অন্যদিকে দলে জায়গা হয়নি চেলসির কোল পালমার ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনের মতো তারকা ফুটবলারদের।

ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন জুব বেলিংহ্যাম। তিনি রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যামের ছোট ভাই। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্সের পাশাপাশি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে কোচের নজর কেড়েছেন এই মিডফিল্ডার।

এ ছাড়া প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সি জশ কিং। ফুলহ্যামের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দুটি গোল করে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই তরুণ মিডফিল্ডার। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা হয়নি তার। তবে অনূর্ধ্ব-২১ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার এবার পেয়েছেন কিং।

এদিকে টুখেলের ঘোষিত দলে বেশ কয়েকজন পরিচিত তারকার অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তাদের মধ্যে অন্যতম চেলসির ফরোয়ার্ড কোল পালমার। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১১ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও কেন তাকে দলে রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আগের আন্তর্জাতিক বিরতিতে দল থেকে পালমারের নাম প্রত্যাহারের বিষয়টি ভালোভাবে নেননি কোচ টুখেল।

দলে নেই ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেনও। চলতি মৌসুমে ছয় ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ছয়টি অবদান রাখলেও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি তিনি। বিশ্বকাপের দল এবং পরবর্তী আন্তর্জাতিক বিরতিতেও উপেক্ষিত ছিলেন এই ইংলিশ তারকা।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মাইনো চোটের কারণে দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার। একইভাবে ইনজুরির কারণে এবারের দলে নেই ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ ও টিনো লিভ্রামেন্তো।

তবে চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন জেড স্পেন্স। বিশ্বকাপের পর এবারই প্রথম ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন ইন্টার মিলানের এই ফুলব্যাক। পাশাপাশি আর্সেনালের ডিফেন্ডার বেন হোয়াইটও পেয়েছেন কোচের ডাক। এদিকে রিয়াল মাদ্রিদের রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড নিজের জায়গা ধরে রেখেছেন।

ইংল্যান্ড স্কোয়াড:

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড, জেসন স্টিল

ডিফেন্ডার: এজরি কনসা, মার্ক গুয়েহি, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, লুইস হল, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, বেন হোয়াইট

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, জুব বেলিংহ্যাম, জশ কিং, জেমস গার্নার, এলিয়ট অ্যান্ডারসন, এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি, ডেকলান রাইস

ফরোয়ার্ড: হ্যারি কেইন, মরগান গিবস-হোয়াইট, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, অ্যান্থনি গর্ডন, রিও এনগুমোহা, মরগান রজার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বুকায়ো সাকার ‘বড় জুতো’ তবে ঠিক মাপেরই ছিল!

বুকায়ো সাকার ‘বড় জুতো’ তবে ঠিক মাপেরই ছিল!

ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

ইউয়েফা নেশনস লিগ ১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

আরও পড়ুন

মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার

মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যবংশী

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যবংশী

স্পেনের ২৭ সদস্যের দলে নেই বার্সেলোনার তিন তারকা

স্পেনের ২৭ সদস্যের দলে নেই বার্সেলোনার তিন তারকা

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম