Logo
Logo
×

Advertisement

খেলা

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যবংশী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যবংশী

সংগৃহীত ছবি

Advertisement

মাত্র ১৫ বছর বয়সেই বড় দায়িত্ব পেলেন ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার সরাসরি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহার দলের নেতৃত্ব দেবেন এই তরুণ ক্রিকেটার।

এর আগে পরিস্থিতির প্রয়োজনে কয়েকবার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে বৈভবের। দুলিপ ট্রফির ফাইনালে নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ মাঠের বাইরে চলে গেলে কিছু সময়ের জন্য ইস্ট জোনের অধিনায়কত্ব সামলেছিলেন তিনি। এ ছাড়া রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে এবারই প্রথম পূর্ণাঙ্গভাবে কোনো দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।

শুক্রবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির সভায় তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন অল্প বয়সে বড় দায়িত্ব পাওয়ায় বৈভবকে শুভকামনা জানিয়েছেন সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, তরুণ ক্রিকেটারের জন্য এটি অনেক বড় দায়িত্ব এবং তার জন্য শুভকামনা রইল।

এদিকে সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুই ম্যাচের চূড়ান্ত স্কোয়াড তৈরির আগে ক্রিকেটারদের ট্রায়াল নেওয়ার পরিকল্পনা করেছে বিহার। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ট্রায়ালের পারফরম্যান্সের পাশাপাশি তাদের আগের রেকর্ডও বিবেচনায় রাখা হবে।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন বৈভব। যদিও সুযোগ পেয়েছেন মাত্র দুই ম্যাচে। সেখানে তার ব্যাট থেকে এসেছে ৪ ও ৪৫ রান। তবে তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে গড়ে ওঠা ১১৮ রানের জুটি বিশেষভাবে আলোচনায় আসে। এটি ছিল বিশ্বরেকর্ড গড়া জুটি।

এখন পর্যন্ত ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বৈভব। এর মধ্যে সাতটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন বিহারের হয়ে। গত আসরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। মাত্র ৬১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।

তবে এবারের ঘরোয়া মৌসুমে বিহারের শুরুটা মোটেও ভালো হয়নি। রঞ্জি ট্রফির প্রথম পর্বে চারটি ম্যাচ খেলেই সবকটিতে পরাজিত হয়েছে দলটি। এবার বৈভবের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের।

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বিহার। এখন দেখার বিষয়, অধিনায়ক হিসেবে প্রথম বড় পরীক্ষায় কতটা সফল হন সূর্যবংশী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

সূর্যবংশীকে যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে রাখলেন গম্ভীর

সূর্যবংশীকে যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে রাখলেন গম্ভীর

১৫ বছরেই কোটি কোটি রুপি আয়, বৈভবের সামনে নতুন চ্যালেঞ্জ

১৫ বছরেই কোটি কোটি রুপি আয়, বৈভবের সামনে নতুন চ্যালেঞ্জ

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

ভারত দলে শেবাগ-দ্রাবিড়ের ছেলে, যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ সূর্যবংশী

ভারত দলে শেবাগ-দ্রাবিড়ের ছেলে, যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ সূর্যবংশী

‘ব্র্যাডম্যানের মতোই ব্যাটিং করেন সূর্যবংশী’

‘ব্র্যাডম্যানের মতোই ব্যাটিং করেন সূর্যবংশী’

আরও পড়ুন

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যবংশী

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যবংশী

স্পেনের ২৭ সদস্যের দলে নেই বার্সেলোনার তিন তারকা

স্পেনের ২৭ সদস্যের দলে নেই বার্সেলোনার তিন তারকা

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

রোনালদোর বিদায়ের পর প্রথম স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল

রোনালদোর বিদায়ের পর প্রথম স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম