Logo
Logo
×

Advertisement

খেলা

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। এতে চলমান টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট করা অনিশ্চিত হয়ে পড়েছে। চোটের মাত্রা বেশি হলে সপ্তাহখানেক পর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

ইতোমধ্যে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়েছে। শনিবার স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পর চোটের প্রকৃত অবস্থা ও মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে নিশ্চিত হওয়া গেছে, এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না তিনি।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমান আপাতত প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই।

বায়েজীদুল ইসলাম বলেন, ‘সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেননি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে তার একটা ইনজুরি আছে। কাল স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে, কতদিন লাগতে পারে। এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাট করার মতো কন্ডিশনে নেই।’

দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমানের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন সতীর্থ হাসান মাহমুদ। তিনি বলেন, ‘সাদমান ভাই এখন বিপদমুক্ত। ঠিক আছেন এখন। সামনে আরেকটু দেখবে হয়তো। কী অবস্থা, কতদিন লাগবে (মাঠে ফিরতে) এগুলো ফিজিও জানাবেন।’ 

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর ঘণ্টা না পেরোতেই ঘটে সাদমানের এই অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। সীমানার দিকে ছুটে যাওয়া বলটি আটকাতে পিছু নেন সাদমান। বাউন্ডারির দিকে দৌড়ে গিয়ে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করার সময় তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটফট করতে থাকেন বাঁহাতি এই ব্যাটার।

দ্রুত মাঠে নেমে ফিজিও প্রাথমিক শুশ্রূষা দেওয়ার চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হয়নি। যন্ত্রণায় কাতর সাদমানকে হাত দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায়। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়া হয় এই ওপেনারকে।

পায়ের ব্যথার পাশাপাশি গোড়ালি তীব্রভাবে ফুলে যাওয়ায় হাঁটতে পারছেন না সাদমান। এ কারণে তাকে হুইলচেয়ারে বসতে হয়েছে। হাসপাতালে এমআরআই ও স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই বোঝা যাবে তার চোট কতটা গুরুতর এবং মাঠে ফিরতে কত দিন সময় লাগতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

সিলেট টেস্ট ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর

হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর

সেঞ্চুরিয়ান সাদমান হাসপাতালে, ১০ জন নিয়ে খেলতে হবে বাংলাদেশকে?

সেঞ্চুরিয়ান সাদমান হাসপাতালে, ১০ জন নিয়ে খেলতে হবে বাংলাদেশকে?

হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

যে কারণে হঠাৎ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

যে কারণে হঠাৎ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

সিলেট টেস্ট ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম