Logo
Logo
×

Advertisement

খেলা

সেঞ্চুরিয়ান সাদমান হাসপাতালে, ১০ জনে খেলতে হবে বাংলাদেশকে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

সেঞ্চুরিয়ান সাদমান হাসপাতালে, ১০ জনে খেলতে হবে বাংলাদেশকে?

সংগৃহীত

Advertisement

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালে চোটে পড়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। গোড়ালিতে চোট পাওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। এমআরআই করানোর জন্য তাকে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে ৭৮তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলে ফাইন লেগ দিয়ে ঠেলে দেন আমির জাঙ্গু। স্লিপে দাঁড়ানো সাদমান বলের পেছনে ছুটে যান। বল তুলতে গিয়ে তিনি পিছলে পড়েন। পড়ার সময় গোড়ালি মুচড়ে যায়।

পড়ে যাওয়ার পর বাউন্ডারির কাছে কয়েক মিনিট ব্যথায় কাতরাতে থাকেন সাদমান। রিপ্লেতে দেখা গেছে, আউটফিল্ডে শিশির ছিল। তাতেই প্রথমে তিনি পিছলে যান। স্ট্রেচার মাঠের দূর প্রান্তে আনা হয়। বাংলাদেশের সব খেলোয়াড় ছুটে আসেন তার কাছে। সবার মুখেই ছিল দুশ্চিন্তার ছাপ।

সাদমানকে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ধরা পড়েছে, বাম পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে তার। 

প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন সাদমান। এই ম্যাচে তিনি আর খেলতে পারবেন কি না, এখনো পরিষ্কার নয়। দ্বিতীয় টেস্টের ৪ সেশন গেল মাত্র, বাংলাদেশ ব্যাট করার অপেক্ষায় আছে। সাদমান ছিটকে গেলে বাংলাদেশকে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

আরও পড়ুন

সেঞ্চুরিয়ান সাদমান হাসপাতালে, ১০ জনে খেলতে হবে বাংলাদেশকে?

সেঞ্চুরিয়ান সাদমান হাসপাতালে, ১০ জনে খেলতে হবে বাংলাদেশকে?

হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম