Logo
Logo
×

Advertisement

খেলা

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। মাঠে তার ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ কাতালান ক্লাবটি। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

রাফিনিয়ার সঙ্গে ক্লাবটির আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সাল পর্যন্ত। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আরও দুই বছরের জন্য চুক্তি বাড়িয়েছে কাতালানরা।

নতুন চুক্তির বিষয়টি জানিয়ে বার্সেলোনা লিখেছে, ‘এটি আমাদের দৃঢ় প্রত্যয়ের ঘোষণা। আমাদের প্রিয় অধিনায়ক ২০৩০ সাল পর্যন্ত এই প্রকল্পের নেতৃত্ব দিয়ে যাবেন।’ 

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন ২৯ বছর বয়সি রাফিনিয়া। এরপর থেকে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে বিশ্বমানের ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত জিতেছেন তিনটি লা লিগা শিরোপা। এর মধ্যে সর্বশেষ দুটি এসেছে টানা দুই মৌসুমে। আক্রমণভাগে লামিনে ইয়ামালের সঙ্গে গড়ে তুলেছেন দুর্দান্ত জুটি।

চলতি মৌসুমেও রাফিনিয়া পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা সমর্থকরা। স্ট্রাইকার পজিশনে খেলার সুযোগ পেয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ১৯ গোল। এর মধ্যে লা লিগায় তার গোলসংখ্যা ১৫। ফলে এখন পর্যন্ত প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতার আসনেও রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

আলাভেসকে হারিয়ে ৮৬ বছরের যে রেকর্ড গড়ল বার্সেলোনা

আলাভেসকে হারিয়ে ৮৬ বছরের যে রেকর্ড গড়ল বার্সেলোনা

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

যে কারণে হঠাৎ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

যে কারণে হঠাৎ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

সিলেট টেস্ট ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম