Logo
Logo
×

Advertisement

খেলা

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকুর রহিম। ফাইল ছবি

Advertisement

সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছে মুশফিকুর রহিম। সবশেষ ১১ ইনিংসে ফিফটি মাত্র একটি। তারপরও সাবেক এই অধিনায়কের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে বাংলাদেশ দলের অধিনায়কের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে ঘণ্টাখানেক ক্রিজে কাটিয়েও ড্রেসিং রুমে ফিরলেন অহেতুক বেরিয়ে এসে ক্যাচ দিয়ে। পরপর দুই ইনিংসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় মুশফিকুর রহিমকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। 

জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংস মিলিয়ে মুশফিকের সংগ্রহ ২২ রান। খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, মুশফিককে বাইরে রেখে জাকেরকে খেলানোর সাহস দেখাতে পারত কিনা বাংলাদেশ?

এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, আমরা টসে জিতে ব্যাটিং করেছি, এটাই অনেক বড় সাহসের ব্যাপার। এই ধরনের কন্ডিশনে মনে পড়ে না যে, কখনও আমরা করেছি কিনা। এটা একটা বড় সাহসের সিদ্ধান্ত। সাহসের কোনো সমস্যা না।

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনার বিষয়টিই উড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, জাকের টেস্ট ক্রিকেটে যে কয়টা ম্যাচ খেলেছে, খুব ভালো ক্রিকেট খেলেছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কার সঙ্গে আপনি কাকে তুলনা করছেন। আশা করি, জাকের যখন ১০০ টেস্ট খেলবে, ইনশাআল্লাহ মুশফিক ভাইয়ের চেয়েও ভালো করবে।

শান্ত আরও বলেন, এখন পর্যন্ত মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন বা এখনও যেভাবে করছেন, আমার বিশ্বাস উনার অনেক কিছু দেওয়ার বাকি আছে এখনও। দিনের পর দিন যেভাবে পরিশ্রম করে খেলেন ও বিশেষ করে কঠিন সময়ে রান করে। দল যখনই বিপদে পড়ে, উনি বড় রান করেন বা দলের জন্য ভালো স্কোর করেন। ব্যক্তিগতভাবে আমার কোনো সংশয় নেই এবং আমি বিশ্বাস করি যে, উনি যতদিন খেলবেন দলের উপকার হবে। আর যখন জাকের আলির সুযোগ আসবে, ও সেভাবে অব্যাহত রাখবে।

মুমিনুলকে নিয়েও দুর্ভাবনার কিছু দেখেন না শান্ত। মুমিনুল ভাই... হ্যাঁ অবশ্যই বাইরে একটু ভুগছেন। তবে আমাদের যে দল, উনার যে অভিজ্ঞতা, অবশ্যই এটা কাজে দেবে। উনি মানসিকভাবে খুবই শক্ত। তো আমি বিশ্বাস করি যে, এতদিন যেটা হয়নি, পরের ম্যাচে ইনশাআল্লাহ উনি ভালো কিছু করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

আরও পড়ুন

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম