Logo
Logo
×

Advertisement

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

ছবি: ক্রিকইনফো

Advertisement

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারানোর শঙ্কা তৈরি হলেও নো-বলের কারণে বেঁচে যান এইডেন মার্করাম। এরপর আর কোনো বিপত্তি ছাড়াই মাত্র ১.৩ ওভারে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও দেখা মিলল সাফল্যের।

পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৬৮ রানে অলআউট হয় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস। এছাড়া মাহফিজুল ইসলাম ৩২, তাওহিদ হৃদয় ২৩, মুশফিকুর রহিম ২২ ও মেহেদী হাসান মিরাজ ১৫ রান করেন। ব্যক্তিগত অর্ধশতকের দেখা পাননি বাংলাদেশের কোনো ব্যাটার।

চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১০০ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। পঞ্চম দিনের সকালে বাকি উইকেটগুলো দ্রুত হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে দলটি। লিটনকে বোল্ড করে ফেরান কাগিসো রাবাদা। এরপর সাইমন হার্মারের বলে রিভিউয়ের সাহায্যে মুশফিককে আউট করে দক্ষিণ আফ্রিকা। মিরাজও বড় শট খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন। শেষ চার উইকেট হারাতে বাংলাদেশের প্রয়োজন হয় মাত্র ৮ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হার্মার। ৫১ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। রাবাদার শিকার ৩ উইকেট, আর একটি উইকেট পান মার্কো ইয়ানসেন। বল হাতে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭২ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন কাগিসো রাবাদা।

এই জয়ের ফলে ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। আট ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ শতাংশে। ছয় ম্যাচে ৭২.২২ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড। ১৩ ম্যাচে ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় অবস্থানে। ১১ ম্যাচে ৫১.৫২ শতাংশ নিয়ে চতুর্থ স্থানে ভারত।

অন্যদিকে, পরাজয়ের পরও পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে ৯ ম্যাচ শেষে টাইগারদের পয়েন্ট শতাংশ ৪৫.৮৩ থেকে কমে ৪০.৭৪-এ নেমে এসেছে। ফলে ডব্লিউটিসির ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের পথ আরও কঠিন হয়ে পড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

লিডে গিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের টার্গেট মাত্র ১২ রান

লিডে গিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের টার্গেট মাত্র ১২ রান

ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ

আরও পড়ুন

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম