Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

ফাইল ছবি

Advertisement

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে আর্জেন্টিনা বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে। এটাই ছিল জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। ম্যাচে তিনি একটি পেনাল্টি থেকে গোল করেন। দুটি গোলও করান তিনি।

শেষ বাঁশির পর মেসি হাতে মাইক্রোফোন নেন। তিনি আবেগভরা একটি ভাষণ দেন। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গও। 

স্পেনের বিপক্ষে সেই ফাইনালে আর্জেন্টিনা একেবারে নিস্প্রভ ছিল। মেসিও জ্বলে উঠতে পারেননি একেবারেই। ১২০ মিনিট খেলে একটিও শট অন টার্গেট নিতে পারেনি। এই ফাইনালের পর একটি গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। 

একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে মেসিকে বলতে শোনা যায় ‘সবাই শান্ত হও’। সেটাই গুঞ্জনের আগুনে ঘি ঢালে। বলাবলি হতে থাকে ড্রেসিংরুমে কিছু একটা হয়েছিল। এতটাই যে খেলোয়াড়দের কাছ পর্যন্ত চলে গেছে এ আলাপ। ফাকুন্দো মেদিনার মায়ের তো বিশ্বাসটাই নড়ে গিয়েছিল রীতিমতো!

এরপর আর্জেন্টিনার নানা জনে নানা সময় বিষয়টি পরিষ্কার করেছেন। এবার মেসিও সে বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, ‘সর্বশেষ বিশ্বকাপে অনেক বড় ধকল গেছে। আমরা আবারও পুরো দেশের স্বপ্ন পূরণের খুব কাছে চলে গিয়েছিলাম। স্বপ্নটা ছিল আবার বিশ্বকাপ জেতা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে ছিলাম। শেষ বিশ্বকাপে আমরা অনেক কাছাকাছি গিয়েছিলাম।’

মেসি ইঙ্গিত দেন ইংল্যান্ড ম্যাচ থেকে পাওয়া ধকলই সব নষ্টের মূল। তিনি বলেন, ‘অদ্ভুত কিছু ঘটেনি। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটা আমাদের জন্য ছিল প্রচণ্ড চাপের। বিশ্বকাপের পর অনেক তত্ত্ব আর নানা রকম গল্প ছড়িয়েছে। মানসিক ও শারীরিকভাবে আমরা সীমার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আমাদের সব সতীর্থকে নিয়ে আমরা সমস্ত শক্তি দিয়ে লড়েছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে

মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে

মেসির বিদায়ের দিনে বিস্ফোরক বিবৃতি রোনালদোর

মেসির বিদায়ের দিনে বিস্ফোরক বিবৃতি রোনালদোর

মেসির সঙ্গে বিদায় নিলেন ওতামেন্দি

মেসির সঙ্গে বিদায় নিলেন ওতামেন্দি

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

শেষ বাঁশিতেও মেসির জাদুর সুর, জয় পেল আর্জেন্টিনা

শেষ বাঁশিতেও মেসির জাদুর সুর, জয় পেল আর্জেন্টিনা

বন্ধু মেসির জন্য নেইমারের আবেগী বিদায়ী বার্তা

বন্ধু মেসির জন্য নেইমারের আবেগী বিদায়ী বার্তা

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে

মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে

‘আমাকে শাস্তি দেওয়া হোক’, বললেন রোনালদো

‘আমাকে শাস্তি দেওয়া হোক’, বললেন রোনালদো

আজকের খেলা: ৭ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ৭ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম