Logo
Logo
×

Advertisement

খেলা

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

Advertisement

দলের কঠিন সময়ে ব্যাট হাতে হাল ধরেছেন তানজিদ হাসান তামিম। অর্ধশতকের দেখা পেয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তার ব্যাটে ভর করে প্রথম সেশনটা কিছুটা স্বস্তিতে শেষ করেছে বাংলাদেশ।

প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন তানজিদ। তবে পরের পাঁচ ইনিংসে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। অবশেষে আবারও রানে ফিরলেন এই ওপেনার। ৭৯ বল খেলে ফিফটি পূর্ণ করেন তানজিদ।

তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছেন তিনি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১০৩ বলে এসেছে ৬৯ রান। তানজিদের অর্ধশতকের পরপরই শুরু হয় মধ্যাহ্নভোজের বিরতি।

এর আগে ইনিংসের প্রথম বল থেকেই চাপে ছিল সফরকারীরা। ইনিংসের শুরুতেই স্ট্রাইকে গিয়েছিলেন অভিষেক হওয়া মাহফিজুল ইসলাম রবিন। অনভিজ্ঞতা থেকেই হয়ত, কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বল ব্যাট এগিয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন। সেটাই কাল হলো তার, ব্যাটের কানায় লেগে বলটা চলে গেল স্লিপে। সেখানে ক্যাচ নিতে ভোলেননি মার্কো ইয়ানসেন। এতে প্রথম বলেই বিদায় নেন তিনি।

তাতেই বিরল এক রেকর্ড গড়ে ফেলেন রবিন। টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলে আউট হওয়া মাত্র চতুর্থ ওপেনার বনে যান তিনি। তবে বাংলাদেশের কোনো ওপেনার এই তালিকায় কখনো নাম লেখাননি। এই তালিকায় রবিনই প্রথম বাংলাদেশি।

তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন মুমিনুল হকও। উনিও রাবাদার শিকার। এরপর ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে টাইগার অধিনায়ক নাজমুল শান্তর উইকেট তুলে নিয়ে নিজের তৃতীয় উইকেটের দেখা পান রাবাদা। তখন বাংলাদেশের সংগ্রহে ছিল মাত্র ২২ রান।

এরপর তানজিদ-হৃদয় জুটিতে ভর করে এগোচ্ছে টাইগাররা। দিনের বাকি দুই সেশনে ব্যাটাররা কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সে রেকর্ড গড়লেন রবিন

ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সে রেকর্ড গড়লেন রবিন

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

আরও পড়ুন

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম