Logo
Logo
×

Advertisement

খেলা

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ময়মনসিংহের অভিজ্ঞ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। রাজশাহীর বিপক্ষে খেলেছেন ২২০ রানের ঝলমলে ইনিংস। তার দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে বড় পুঁজি পেয়েছে ময়মনসিংহ।

সিলেট একাডেমি গ্রাউন্ডে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১০৪.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৪০ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক।

মাত্র ২১৫ বল মোকাবিলা করে ২২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২২০ রান করেন তিনি। ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১০২.৩৩।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মোসাদ্দেকের ১২তম শতক। তবে এই সংস্করণে দীর্ঘদিন ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না তিনি। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন এই অলরাউন্ডার। প্রায় আট বছর পর আবারও সেঞ্চুরি পেলেন তিনি, এবার সেটিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।

ময়মনসিংহের ইনিংসে মোসাদ্দেকের পর উল্লেখযোগ্য অবদান রাখেন আরিফুল জনি। ১৬৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মো. আল আমিন জুনিয়র ৩৯, মো. ফাহিম ৩৫ এবং আজিজুল হাকিম রনি করেন ২২ রান।

রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিহাদ উজ জামান। ময়মনসিংহের তিনটি উইকেট তুলে নেন তিনি। শফিকুল ইসলাম ও মোহর শেখের শিকার দুটি করে উইকেট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

আরও পড়ুন

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম