Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

সংগৃহীত

Advertisement

এনসিএলের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে ভেঙে গেল লাল বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। ২২ বলে ফিফটি করেছেন জাওয়াদ আবরার। তাতেই তিনি ভেঙে দিয়েছেন প্রায় এক যুগ পুরোনো রেকর্ডটি। 

তৃতীয় দিনে বরিশাল বিভাগের হয়ে খেলা জাওয়াদ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৯৪ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন। সে ইনিংস খেলার পথে ফিফটির মাইলফলক ছুঁয়েছেন মাত্র ২২ বলে। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড এটিই। 

এর আগে এই রেকর্ডটা ছিল অলরাউন্ডার জিয়াউর রহমানের দখলে। ২০১৪-১৫ মৌসুমের এনসিএলে জিয়াউর রহমান ২৪ বলে ফিফটি করেছিলেন। খুলনার হয়ে বরিশালের বিপক্ষে এই রেকর্ডটি গড়েন জিয়া। সেই বরিশালের একজনই রেকর্ডটা ভেঙে দিলেন এবার।

বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটা পারভেজ হোসেন ইমনের দখলে। তার ফিফটিটি এসেছিল ১৫ বলে। ২০২৪-২৫ মৌসুমে এই রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন তিনি। 

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম ফিফটির রেকর্ডটা হাবিবুর রহমান সোহানের, গেল মৌসুমে ১৪ বলে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে ভেঙে গেল প্রথম শ্রেণির ক্রিকেটে ফিফটির রেকর্ড। টানা তিন বছর তিন ফরম্যাটে ফিফটির রেকর্ড ভেঙে যেতে দেখল বাংলাদেশ।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান

হেরেও শাস্তি পেল বাংলাদেশ

হেরেও শাস্তি পেল বাংলাদেশ

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে বাংলাদেশের জয়

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে বাংলাদেশের জয়

আরও পড়ুন

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

২ বছর পর ফোডেনের হ্যাটট্রিক, বড় জয় পেল সিটি

২ বছর পর ফোডেনের হ্যাটট্রিক, বড় জয় পেল সিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম