Logo
Logo
×

Advertisement

খেলা

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

উসমান খাজা ও প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত

Advertisement

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন—নিজের আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ এমন দাবি করেছেন উসমান খাজা।

তবে তার এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। আট বছর আগের সেই ঘটনায় দলের অন্য ক্রিকেটারদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করার পর এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন খাজা।

২০১৮ সালের মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত বিতর্কিত টেস্টের ঘটনা নিয়ে বইয়ে একটি অধ্যায় লিখেছেন খাজা। তার সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রোববার সিডনি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাবেক এই ওপেনার জানিয়েছেন, বইয়ে লেখা প্রতিটি কথার সত্যতা নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

কামিন্সের দীর্ঘ সংবাদ সম্মেলনের পর খাজার প্রতিক্রিয়া জানতে আগ্রহী ছিলেন অনেকেই। রোববার সিডনি বিমানবন্দরে ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর এক সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি। তবে নিজের বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য দিতে রাজি হননি সাবেক এই ক্রিকেটার।

খাজার বইয়ের প্রকাশিত অংশে বলা হয়েছে, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে শুধু ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটই নন, দলের অন্য ক্রিকেটার এবং কোচিং স্টাফদেরও ধারণা ছিল। এমনকি পোর্ট এলিজাবেথে আগের টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

বই প্রকাশের দিন অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশনের ‘৭.৩০’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খাজা। সেখানে উপস্থাপকের একের পর এক প্রশ্নের মুখে পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি। এরপর থেকে এ বিষয়ে অনেকটাই নীরব ছিলেন সাবেক এই ওপেনার।

রোববার বিমানবন্দরে ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর সাংবাদিক জানতে চান, নীরব হওয়ার আগে তিনি নতুন কোনো বিস্ফোরক তথ্য সামনে এনেছেন কি না। জবাবে ২০১৮ সালের কেলেঙ্কারির পর ক্যামেরন ব্যানক্রফটের নীরবতার প্রসঙ্গ টেনে নিজের আগের অবস্থানেই অনড় থাকার কথা জানান খাজা।

তিনি বলেন, ‘আমার বইয়ে যা লিখেছি, সবই সত্যি। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। ক্যামেরন ব্যানক্রফটের মতোই আমারও আর কিছু বলার নেই।’

বইয়ে বর্ণবাদের অভিযোগ এবং অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে করা মন্তব্য সম্পর্কেও কোনো ব্যাখ্যা দিতে চাননি খাজা। একইভাবে তার অভিযোগকে ‘দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ বলে আখ্যা দেওয়া কামিন্সের বক্তব্য নিয়েও কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

ফলে আট বছর আগের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্কে আপাতত নিজের অবস্থানেই অনড় থাকলেন খাজা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার

খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার

খাজার অভিযোগকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিলেন কামিন্স

খাজার অভিযোগকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিলেন কামিন্স

ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

বাগদান অনুষ্ঠানে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে মরিস

বাগদান অনুষ্ঠানে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে মরিস

স্ত্রীর সঙ্গে জনসম্মুখে উত্তপ্ত বাক্যবিনিময় কামিন্সের

স্ত্রীর সঙ্গে জনসম্মুখে উত্তপ্ত বাক্যবিনিময় কামিন্সের

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে খাজার অভিযোগের জবাব দেবেন কামিন্স

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে খাজার অভিযোগের জবাব দেবেন কামিন্স

আরও পড়ুন

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম