Logo
Logo
×

Advertisement

খেলা

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

ছবি: সংগৃহীত

Advertisement

চুক্তির মেয়াদ শেষ হতে এখনো দুই বছর বাকি। তবে তার আগেই জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাস্টিন স্যামন্স। শারজায় আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টটিই জিম্বাবুয়ের কোচ হিসেবে স্যামন্সের শেষ দায়িত্ব। এরপর পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন তিনি।

২০২৪ সালের জুনে জিম্বাবুয়ের দায়িত্ব গ্রহণ করেন স্যামন্স। তার অধীনে দলটির পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। তার কোচিংয়ে তিনটি টেস্ট জয় পায় জিম্বাবুয়ে। এর মধ্যে রয়েছে ২০২১ সালের পর দেশের বাইরে তাদের প্রথম টেস্ট জয়। ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশের বিপক্ষে সেই সাফল্য পেয়েছিল দলটি। এছাড়া ঘরের মাঠে সর্বশেষ দুই টেস্টে আফগানিস্তান ও বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারায় জিম্বাবুয়ে।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য অর্জন করে দলটি। টুর্নামেন্টে অষ্টম স্থান অর্জনের পথে প্রথম পর্বে অপরাজিত ছিল জিম্বাবুয়ে। সেই যাত্রায় অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও ওমানের মতো দলকে হারিয়ে চমক দেখায় তারা।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে স্যামন্সের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে দায়িত্ব পালনকালে পাওয়া অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

স্যামন্স বলেন, ‘জিম্বাবুয়ে জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এখানকার সময়ের স্মৃতিগুলো সবসময় আমার মনে থাকবে। আমাকে এই দলের দায়িত্ব দেওয়ার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’

জিম্বাবুয়ের দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন স্যামন্স। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) হাই-পারফরম্যান্স ইউনিটেও যুক্ত ছিলেন তিনি। এছাড়া ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এই কোচ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান

শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড দেখল ক্রিকেট

১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড দেখল ক্রিকেট

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

আরও পড়ুন

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগ ঘোষণা

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম