১৪৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড দেখল ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আফগানিস্তান আর জিম্বাবুয়ের ম্যাচটা ম্যাড়মেড়ে ড্রতে শেষ হয়েছে। তবে শারজা টেস্ট ইতিহাসের সাক্ষী হয়ে গেছে। এই টেস্টে হয়ে গেছে এমন এক রেকর্ড যা ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে হয়নি আর কখনো।
শারজায় ম্যাচের ৫ দিনে বোলারদের জন্য কিছুই ছিল না। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ৫০৪ রান। ব্রেন্ডন টেইলর ১৬৮ বলে করেন ১৩১। ব্রায়ান বেনেট অপরাজিত থাকেন ১২৮ রানে।
জবাবে আফগানিস্তান অলআউট হয় ৫১৪ রানে। দলের হয়ে ১৭৩ রান করেন রহমত শাহ।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসেও বড় রানের পথেই ছিল জিম্বাবুয়ে। শেষমেশ আরভিনের ডাবল সেঞ্চুরিতে তারা তুলে বসে ৫ উইকেট হারিয়ে ৫২৩ রান। আরভিন শেষমেশ অপরাজিত থাকেন ২৭৯ বলে ২৩টি চার ও দুটি ছক্কায় ২০৬ রান তুলে। তাতে রেকর্ড গড়ে ফেলেছেন তিনিও। টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়স্ক ক্রিকেটারও হয়েছেন আরভিন।
আর জিম্বাবুয়ে প্রথম দল হিসেবে ২ ইনিংসেই ৫০০ রান তোলার কীর্তি গড়ে। রেকর্ড গড়ে ফেলে গোটা ম্যাচটাও। ক্রিকেটের ১৪৯ বছরে এই প্রথম কোনো ম্যাচ দেখে ৩ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক।
রেকর্ডের ছড়াছড়ি দেখা শারজা টেস্টের পর দ্বিতীয় টেস্টে নামবে দুই দল। সে ম্যাচ শুরু হবে আগামী শুক্রবার, ১৩ নভেম্বর।
