Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে একসময় নিজেদের অবস্থান তৈরি করাই ছিল আফগানিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। ধারাবাহিক পারফরম্যান্সে একের পর এক প্রতিষ্ঠিত দলকে পেছনে ফেলছে তারা। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শ্রীলংকাকে টপকে ছয়ে উঠে এসেছে আফগানিস্তান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই দলটির সর্বোচ্চ অবস্থান।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আফগানিস্তানের। এরপর ধাপে ধাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলংকার মতো শক্তিশালী দলকে হারিয়ে আলোচনায় আসে তারা। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নেয় সেমিফাইনালে।

ওয়ানডে ক্রিকেটেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রশিদ খানের দল। এখন পর্যন্ত ১৯১ ম্যাচ খেলে ৯৬টিতে জয় পেয়েছে আফগানিস্তান। তাদের জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলংকাকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। এর আগে থেকেই বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে ছিল আফগানরা।

সাম্প্রতিক পারফরম্যান্সেও দারুণ ছন্দে রয়েছে দলটি। আয়ারল্যান্ডের মাটিতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৪-০ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল তারা।

সাদা বলের দুই সংস্করণেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে আফগানিস্তান। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তারা। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে দলটি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র ১৭ বছরের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসা আফগানিস্তানের জন্য বড় মাইলফলক। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সাফল্য তাদের অবস্থানকে আরও শক্ত করেছে। ফলে আফগানিস্তান এখন আর কেবল চমক দেখানো দল নয়, প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর জন্যও কঠিন প্রতিপক্ষ।

সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে রয়েছে বাংলাদেশ (নবম), ইংল্যান্ড (অষ্টম) ও শ্রীলংকা (সপ্তম)। তালিকার শীর্ষে আছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে উঠে এসেছে পাকিস্তান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

৫/৪ থেকে আফগানরা করল ২২১! বিশ্বরেকর্ড গড়লেন ওমরজাই

৫/৪ থেকে আফগানরা করল ২২১! বিশ্বরেকর্ড গড়লেন ওমরজাই

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

আরও পড়ুন

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

ব্রিটিশ নাগরিকত্বে এপিএল ড্রাফটে আমির

ব্রিটিশ নাগরিকত্বে এপিএল ড্রাফটে আমির

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম