Logo
Logo
×

Advertisement

এশিয়া

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। ছবি: এএফপি

Advertisement

সুপ্রিম কোর্ট উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ ঘোষণা করার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা।

তার এক সহযোগীর বরাতে বুধবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জিবরানের পদত্যাগের কারণে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোকে ক্ষমতায় আনতে সহায়তাকারী রাজনৈতিক জোটে আরও টানাপোড়েন সৃষ্টি হতে পারে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ব্যবহার করা জিবরানের উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।


আদালতের এ রায়ের পর জিবরানকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর পথ তৈরি করতে পারে—এমন একটি সংসদীয় উদ্যোগের পক্ষে সমর্থন জানিয়েছেন ১০০ জনের বেশি আইনপ্রণেতা।

তবে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো আনুষ্ঠানিকভাবে জিবরানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

জিবরান দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর (জোকোই) বড় ছেলে। ২০২৪ সালের নির্বাচনে একসময়কার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রবোওকে সমর্থন দিয়েছিলেন জোকোই। ওই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন প্রবোও।

তবে নির্বাচনের পর থেকে দুই নেতার মধ্যে দূরত্ব বেড়েছে। গিবরানের পদত্যাগের ঘটনা তাদের মধ্যকার রাজনৈতিক সমীকরণে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

ব্যাংক ধসের দায়ে ক্ষমতা ছাড়লেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্যাংক ধসের দায়ে ক্ষমতা ছাড়লেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

আরও পড়ুন

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল মালদ্বীপ

ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল মালদ্বীপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম