Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবীরকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

জানা যায়, ২০২২ সালের ২৮ আগস্ট থেকে নিজ দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে শুক্রবার (৬ নভেম্বর) এক ই-মেইল বার্তার মাধ্যমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, গত ২৪ সেপ্টেম্বর রেজিস্ট্রার আমাকে জানান, তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তার লিখিত আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ব্যাপারে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আমি আগের উপাচার্যের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ দিয়েছিলাম। অধ্যাপক শরীফুল আলমের কাছে জমা দিই নি। তাই পদত্যাগ পত্রটি আগের উপাচার্য গ্রহণ করলেই ভালো হতো। আর গতানুগতিক উপায়ে অব্যাহতিও দেন নি। পদত্যাগ জমা দিলে সেটা একটা নথি হয়ে আসে। সেই নথিতে উপাচার্য অনুমোদন দেন। তারপর অন্য একজনের মাধ্যমে অফিস আদেশ করেন। কিন্তু এরকম কিছু হয় নি। আমাকে শুধু একটি মেইল দিয়েছেন। তবে কোনো স্মারক নম্বর নেই। আর উনি আমাকে মেইলে বলেছেন 'আপনাকে' অব্যহতি দেওয়া হলো। এখানে আমার নামও নেই। এগুলো কোনোটাই নিয়মের মধ্য থেকে হয় নি। তবে আমি আসলেই ১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলাম।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শাটডাউন-ধর্মঘট শিথীল হলেও এখনো কাটেনি সংকট। তালাবদ্ধ রয়েছে প্রশাসনিক ভবনও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

ব্যাংক ধসের দায়ে ক্ষমতা ছাড়লেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্যাংক ধসের দায়ে ক্ষমতা ছাড়লেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের

এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের

আরও পড়ুন

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

বিপ্লব ও সংহতি দিবস ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

হোম ইকোনমিক্সে পুলিশের লাঠিচার্জের বিচার দাবি শিক্ষার্থীদের

হোম ইকোনমিক্সে পুলিশের লাঠিচার্জের বিচার দাবি শিক্ষার্থীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম