Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় তার সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা চুয়েটে চলমান আন্দোলনের বিভিন্ন দিক ও প্রেক্ষাপট তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন রুহুল কবির রিজভী। পাশাপাশি ঢাকায় ফিরে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশ্বাস দিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, আজ দুপুরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে উপাচার্য পুনর্বহালের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি তার মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির আলোকে সিদ্ধান্ত নেবে এবং চুয়েটের সব স্বাভাবিক কার্যক্রম খুব দ্রুত ফিরিয়ে আনবে।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। একই দাবিতে আন্দোলনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন, আমি এসবের মধ্যে নেই’

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন, আমি এসবের মধ্যে নেই’

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

চুয়েটে আবারও শাটডাউন

চুয়েটে আবারও শাটডাউন

আংশিকভাবে শুরু হলো চুয়েটের শিক্ষা কার্যক্রম

আংশিকভাবে শুরু হলো চুয়েটের শিক্ষা কার্যক্রম

বুধবার থেকে ক্লাশে ফিরছেন শিক্ষার্থীরা, অনিশ্চয়তায় চুয়েটের অধিকাংশ বিভাগ

বুধবার থেকে ক্লাশে ফিরছেন শিক্ষার্থীরা, অনিশ্চয়তায় চুয়েটের অধিকাংশ বিভাগ

৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

আরও পড়ুন

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম