‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন, আমি এসবের মধ্যে নেই’
Advertisement
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ এএম
অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের পর উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছারকে। তবে এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
জানা গেছে, দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থানের কারণে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অধ্যাপক কাউছারকে রুটিন দায়িত্ব দেন। মঙ্গলবার এক ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়।
তবে এই দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করে এই দায়িত্ব দেওয়া হয়নি। উনি (উপাচার্য) নিজে থেকে একটা ই-মেইল লিখলেই কি আমি এই দায়িত্ব পালন করব? আমি উনাকে মোবাইলে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছি, প্রত্যাখ্যান করেছি। আমি উনাকে বলেছি, দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন। আমি এসবে নেই।’

-6ae809b9c4dbe.webp)
