Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

আংশিকভাবে শুরু হলো চুয়েটের শিক্ষা কার্যক্রম

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম

আংশিকভাবে শুরু হলো চুয়েটের শিক্ষা কার্যক্রম

ছবি: যুগান্তর

Advertisement

৩৬ দিন বন্ধ থাকার পর একাডেমিক কার্যক্রমে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। তবে ১২টি বিভাগের মধ্যে ১টি মাত্র বিভাগের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিয়েছেন। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে ক্লাস কার্যক্রম। এছাড়া অন্য কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, আজকে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়েই আমাদের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল, তবে আজকের ল্যাবটি আমরা বিভাগে কথা বলে স্থগিত করেছি।

ওই বিভাগের প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, আমাদের সকাল ৯টায় ক্লাস হয়েছে। কিন্তু অল্প কিছু শিক্ষার্থী এসেছে। তা সব ব্যাচেরই ক্লাস হচ্ছে, কিন্তু শিক্ষার্থী সংখ্যা কম।

তবে শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, একাডেমিক কার্যক্রম চলবে, পাশাপাশি চলবে আন্দোলনও।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই প্রতিবাদে নামেন চুয়েট শিক্ষার্থীরা। 

২২ সেপ্টেম্বর শুরু হয় কমপ্লিট শাটডাউন। নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির একপর্যায়ে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বুধবার থেকে ক্লাশে ফিরছেন শিক্ষার্থীরা, অনিশ্চয়তায় চুয়েটের অধিকাংশ বিভাগ

বুধবার থেকে ক্লাশে ফিরছেন শিক্ষার্থীরা, অনিশ্চয়তায় চুয়েটের অধিকাংশ বিভাগ

৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

আন্দোলন অব্যাহত রেখেই ক্লাশে ফেরার সিদ্ধান্ত শিক্ষক-শিক্ষার্থীদের

আন্দোলন অব্যাহত রেখেই ক্লাশে ফেরার সিদ্ধান্ত শিক্ষক-শিক্ষার্থীদের

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

আরও পড়ুন

আংশিকভাবে শুরু হলো চুয়েটের শিক্ষা কার্যক্রম

আংশিকভাবে শুরু হলো চুয়েটের শিক্ষা কার্যক্রম

মেয়াদ শেষ রাকসুর ‘গ্রিন সিগন্যাল’ না থাকায় নির্বাচনে অনাগ্রহ

‘গ্রিন সিগন্যাল’ না থাকায় নির্বাচনে অনাগ্রহ

চুয়েটে আজ ক্লাস শুরু, অনিশ্চয়তায় অধিকাংশ বিভাগ

চুয়েটে আজ ক্লাস শুরু, অনিশ্চয়তায় অধিকাংশ বিভাগ

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম